ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মতিহারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মাইনুল হক কে চান সর্বস্তরের মানুষ পীরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত পীরগঞ্জে কবরের কঙ্কাল চুরি আতঙ্কে আছে উপজেলা বাসী দুর্গাপুর-পুঠিয়ায়: অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় অটোরিকশা, অটোমিল ও ট্রাইসাইকেল বিতরণ প্রতি ঘরে স্বাস্থ্য শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত নিসচা রাজশাহী জেলা শাখার সাধারন সভা রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক, ভূমিমন্ত্রী কয়েকদিনের ভারী বর্ষণে মান্দায় আশ্রয়ণ পল্লীর ২’শ পরিবার পানিবন্দি লালপুরে রান্না ঘরে গোখরা সাপের ৩০ বাচ্চা মেধাবী শিক্ষার্থীদের পাশে সরকার সবসময় থাকবে-ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ব্যবসা ও ফ্ল্যাট বিক্রির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, আইনের আশ্রয়ে ভুক্তভোগীরা হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ:) : ইলম ও যুহদের মাকাম-মর্তবায় এ কালের মানুষের জন্যে উপমা হয়ে থাকবেন চলনবিলে বেড়েছে দেশি মাছের আমদানি সিংড়ায় এমপি আনুর নির্দেশনায় হিয়ালা বিলের কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন লালপুরে পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার নেকমরদ চৌরাস্তা - মাজার মসজিদ রাস্তাটি যেন এক ‘মৃত্যুফাঁদ’, চরম ভোগান্তিতে হাজারো মানুষ নগরীর ৬ থানা পুলিশের অভিযানে মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার ৯ প্যারাগ্লাইডারের পর বিমান বানিয়ে তাক লাগালেন সেই মারুফ

অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ!

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ১০:২০:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ১০:২০:৫৪ অপরাহ্ন
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ!
শাহরুখ খান অভিনীত কিং ছবিটি নিয়ে উত্তেজনা, উন্মাদনার শেষ নেই। আর সেই ছবি নিয়ে নতুন করে হইচই পড়েছে শুটিংয়ের একটি দৃশ্য ভাইরাল হতেই। কিছুদিন আগেই দেখা গিয়েছিল বিদেশের রাস্তায় দীপিকা পাড়ুকোনের হাত ধরে হাঁটছেন শাহরুখ খান। এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। 

ভিডিওটিতে দেখা যাচ্ছে, কালো শার্ট ও ধূসর প্যান্ট পরে শাহরুখ খান তাঁর সুটকেসটি একজনের হাতে দিয়ে দ্রুত দীপিকা পাড়ুকোনের দিকে এগিয়ে গেলেন এবং সিঁড়ি দিয়ে ওঠার জন্য তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। অভিনেত্রীর পরনে ছিল ঢিলেঢালা প্যান্ট এবং একটি কমলা রঙের ঢিলেঢালা শ্রাগ।

সোশ্যাল মিডিয়ায় শাহরুখ ও দীপিকার ফ্যান পেজ থেকে ভাগ করা কিছু ছবিতে অভিনেত্রীর মধ্যে গর্ভাবস্থার আভা ছিল স্পষ্ট। কিন্তু 'কিং'-এর সেট থেকে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই বিস্ফোরক নির্মাতারা। 

ছবির নির্মাতা এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টার শেয়ার করেছেন যেখানে লেখা, 'সকল অনুরাগীদের কাছে অনুরোধ। দয়া করে ‘কিং’-এর সেট থেকে ফাঁস হওয়া কোনও মাল্টিমিডিয়া পোস্ট করবেন না। সবাইকে সেরা সিনেমাটিক অভিজ্ঞতা উপহার দিতে আমাদের টিম দিনরাত পরিশ্রম করছে। বড়পর্দায় চমক দেখার জন্য আমাদের টিম যেভাবে পরিকল্পনা করেছে ঠিক সেভাবেই সব প্রকাশ পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আপনাদের ভালবাসা, সমর্থন এবং সহযোগিতার জন্য ধন্যবাদ।

প্রসঙ্গত, এই ছবির হাত ধরে বড়পর্দায় পা রাখবেন শাহরুখ কন্যা সুহানা। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দীপিকা পাড়ুকোন ছাড়াও থাকবেন অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, আরশাদ ওয়ার্সি, অভয় দেওল, রাঘব জুয়াল সহ আরও অনেকে। ২০২৬ সালের বড়দিনের ঠিক আগে ২৪ ডিসেম্বর মুক্তি পাবে কিং। ছবিটির প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স পিকচার্স।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী  ব্যাংক, ভূমিমন্ত্রী

রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক, ভূমিমন্ত্রী