ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে অস্থিতিশীলতার প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির মিছিল-সমাবেশ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা মতিহারে সন্ত্রাসবিরোধী মামলায় আ’লীগ কর্মী অহিদ গ্রেপ্তার মোহনপুরে বটির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাধিকা পুষ্টিকর খাবারও হতে পারে কিডনি স্টোনের কারণ! রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ! আপাতত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবে ট্রাম্পের অপছন্দের তিন সংবাদমাধ্যম! নথি জালিয়াতি করে অবৈধ টাইম স্কেল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরো এক আসামি গ্রেপ্তার পুঠিয়ার বড়বিলে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২০০ তালগাছ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজায় আবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে ইজরায়েলি বিমানহানা হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় সোয়া কোটি টাকার হেরোইন উদ্ধার

সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ১০:০৬:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ১০:০৬:১৩ অপরাহ্ন
সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে ইকবাল হোসেন (৫৬) নামে এক বিএনপি নেতা ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন।

শনিবার দুপুরে সান্তাহার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইকবাল হোসেন সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি এবং শহরের মাইক্রোস্ট্যান্ড মহল্লার মৃত মনসুর আলীর ছেলে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সান্তাহার রেলগেট এলাকায় একটি কলার দোকানের সামনে জায়গা নিয়ে বিরোধের জেরে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় ইকবাল হোসেনের সঙ্গে একই শহরের ইয়ার্ড কলোনী ও হলুদঘর এলাকার নীরব, সাইফুলসহ কয়েকজন যুবকের বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যার উদ্দেশ্যে পেটে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর জখম হন এবং প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা আহত ইকবাল হোসেনকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে পরে নওগাঁ সদর হাসপাতালে পাঠান।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভুক্তভোগী পক্ষ মামলা করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা

বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা