ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ০৮:৫৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ০৯:০১:২২ অপরাহ্ন
গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান
উৎসবমুখর পরিবেশে নাটোরের গুরুদাসপুর উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আব্দুল মতিন সরকার সভাপতি ও এহসানুল হক এহসান সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান।

রবিবার (৩ মে) গুরুদাসপুর মহুরী প্যান্ডেলে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় শুরু হয়ে বিরতিহীনভাবে নির্বাচন চলে দুপুর ২টা পর্যন্ত। ১৮৮ জন ভোটারের মধ্যে ১৮৬ ভোটার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থী নির্বাচনে অংশ নেন। নির্বাচনে ১১টি পদে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলীসহ ৫ সদস্যের কমিটির নেতৃত্বে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি নিজাম উদ্দিন বাবু, সহ সম্পাদক টিপু সুলতান ও নির্বাহী সদস্য আব্দুল মজিদ, আব্দুল আজিজ, মমিনুল হক, সবিদুল ইসলাম, কামরুল ইসলাম ও মিজানুর রহমান।

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী বলেন, সকলের আন্তরিক সহযোগিতায় শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। দলিল লেখক সমিতি জনগণের গুরুত্বপূর্ণ সেবা প্রদানকারী একটি সংগঠন। নির্বাচিতরা সদস্যদের উন্নয়ন, সেবা প্রদান এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করি।
 
নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনে করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। এ সময় তার সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি শান্তিপুর্নভাবে পছন্দের প্রার্থীদের নির্বাচিত করতে ভোটারদের উৎসাহিত করেন।

বিজয়ীরা জানান- সমিতির উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং সদস্যদের অধিকার সংরক্ষণে তারা কাজ চালিয়ে যাবেন। তাদের প্রতি আস্থা রাখায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন নবনির্বাচিত নেতারা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর