ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ০৬:২০:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ০৬:২০:০৪ অপরাহ্ন
ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ছবি: সংগৃহীত
আদর আজাদ ও পূজা চেরি অভিনীত ‘লিপস্টিক’ এবং ‘টগর’ সিনেমা দুটি দর্শকপ্রিয়তা পেলেও তাদের জুটির প্রথম কাজ ছিল ‘নাকফুলের কাব্য’। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির মিছিলে নাম লিখিয়েছে আলোক হাসান পরিচালিত এই সিনেমাটি। ২০২৪ সালে সেন্সর ছাড়পত্র পেলেও দুই বছর আগে শুরু হওয়া এই সিনেমাটি মুক্তি পায়নি এত দিন।

তবে সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড থেকে জানানো হয়েছে, আসন্ন কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

জানা গেছে, গ্রামীণ প্রেক্ষাপট ও মাটির গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নাকফুলের কাব্য’। ফেরারী ফরহাদের লেখা গল্পে সিনেমাটিতে ফুটিয়ে তোলা হয়েছে সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করা এক অমর প্রেম ও বিরহের আখ্যান।

সিনেমাটির নাম শুরুতে শুধু ‘নাকফুল’ রাখা হলেও সেন্সর বোর্ডের আপত্তিতে নাম পরিবর্তন করতে হয়। একই নামে অন্য আরেকটি সিনেমা নিবন্ধিত থাকায় পরবর্তীতে এর নাম রাখা হয় ‘নাকফুলের কাব্য’।

সিনেমাটিতে আদর আজাদ ও পূজা চেরি ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ এবং গাজী রাকায়েতসহ আরও অনেকে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর