ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ০৬:১৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ০৬:১৪:২৫ অপরাহ্ন
সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু
শস্য ভান্ডার খ্যাত হিসেবে পরিচিত নাটোরের সিংড়ায় বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

রোববার বিকেল ৫টায় সিংড়া খাদ্য গুদাম প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে এই অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, শস্য ও মৎস্য ভান্ডার খ্যাত সিংড়াকে এগিয়ে নিতে তার সরকার কাজ করছেন। আর সিংড়ার একমাত্র অর্থনীতি কৃষি নির্ভর। কৃষকরা যেন নির্বিঘ্নে সকল সুবিধা পান এটাই সরকারের লক্ষ বলে জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। আরো উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোয়ারুল হাসান, খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুস সালাম মন্ডল, ইউসিসিএ লিমিটেড এর সভাপতি শাহাদত হোসেন, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, সাবেক পৌর কাউন্সিলর মহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আবুল খয়ের, মাহফুজুর রহমান সবুজ, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ, ছাত্রদলের সভাপতি শাহাদত হোসেন মিন্টু প্রমূখ।

উপজেলা খাদ্য গুদাম সূত্রে জানা যায়, এবছর অত্র উপজেলায় কৃষকদের কাছ থেকে চার হাজার ১১৪ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি বোরো ধান সরকার নির্ধারিত ৩৬ টাকা দরে একজন কৃষক সর্বোচ্চ তিন মেট্রিক পর্যন্ত ধান দিতে পারবেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ