ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ০৫:৫৪:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ০৫:৫৪:২৭ অপরাহ্ন
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ ছবি: সংগৃহীত
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৮ জন। দ্রুতগতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

রবিবার (৩ মে) সকাল ৬টার দিকে তেলিবাজার এলাকায় কাঁঠালবোঝাই একটি ট্রাক ও শ্রমিকবাহী ডিআই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ৮ জনের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সুনামগঞ্জের ধর্মপাশার ইদ্রিসের স্ত্রী নার্গিস (৪৫), কোম্পানীগঞ্জের শিবপুর গ্রামের কুটির বিশ্বাসের ছেলে পান্ডব বিশ্বাস (২০), সিলেট সদরের জালালাবাদ থানার সুজাত আলীর ছেলে বদরুল (৩০), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত খরম আলীর ছেলে ​মো. সুরুজ আলী (৬০), একই গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (২৬), মৃত নূর সালামের ছেলে ফরিদুল (৩৫)।
তাদের বেশিরভাগের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের বলে জানা গেছে। তারা বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের কাজে যাচ্ছিলেন।

দূর্ঘটনায় আহত নির্মাণ শ্রমিক আখলস মিয়া বলেন, সকালে নগরের আম্বরখানা এলাকা থেকে ঢালাই কাজের উদ্দেশে তিনিসহ ২০-২২ জন তেলিবাজারে যাচ্ছিলেন। পথে সিলেটগামী কাঁঠাবোঝাই একটি ট্রাকের সাথে তাদের বহনকারী ডিআইট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ৪ জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়।

আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।সিলেটে মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম এদিনকে জানান, নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেবাকিদের নাম-পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ