ঢাকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত গরু বাজারে গিয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু ঈদ উপলক্ষে কেশরহাট পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগেই ঝড়ে ভেঙে গেল বইমেলার স্টল ফরিদপুরে ৯ বছরের শিশুকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ বোয়ালিয়া থানার ওসির বিরুদ্ধে আরএমপি কমিশনার বরাবর একাধিক অভিযোগ তানোরে কোল্ড স্টোরেজের অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে কৃষক সভা অনুষ্ঠিত কানে নীল ও গোলাপি দুই লুকে নজর কাড়লেন ঐশ্বরিয়া রাই বচ্চন দুটি আমের জন্য মানসিক ভারসাম্যহীন শিশুকে ‘নির্মম’ নির্যাতন রাজশাহীতে খুব শীঘ্রই আন্তর্জাতিকমানের ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে: ভূমি মন্ত্রী এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, আদালতে দোষ স্বীকার ২৪ ঘণ্টায় ৩৫ জাহাজ হরমুজ পার হল ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর সমন্বয়ে নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গণপিটুনি শাভুওত উৎসব ঘিরে আল-আকসায় প্রবেশের চেষ্টা, ১৩ ইহুদি তরুণ গ্রেফতার কানের লাল গালিচায় ঐশ্বর্য-আরাধ্যার ঝলক, প্রথমবার অফিশিয়াল রেড কার্পেটে বচ্চন কন্যা ধর্ষণের সময় তরুণীর আপত্তিকর ভিডিও রেকর্ড করে ধর্ষক এসএসসি ব্যবহারিক পরীক্ষা ৭ জুন শুরু, প্রকাশ হলো বোর্ডের নির্দেশনা ও নম্বর বণ্টন ফের মার্কিন হামলার আশঙ্কা, পশ্চিমাঞ্চলীয় আকাশসীমা বন্ধ করলো ইরান দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

‘মেট গালা’র লাল গালিচায় এই বছর দেখা মিলবে না প্রিয়ঙ্কার

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ০৫:৩০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ০৫:৩০:৪২ অপরাহ্ন
‘মেট গালা’র লাল গালিচায় এই বছর দেখা মিলবে না প্রিয়ঙ্কার ছবি: সংগৃহীত
বাহারি লুক। মানানসই ডিজাইন করা পোশাক—‘মেট গালা’ অনুষ্ঠানে এই ছবি সকলের চেনা। কয়েক বছর ধরে এই অনুষ্ঠানে বিশেষ সাজে নজর কেড়েছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। কিন্তু শোনা যাচ্ছে, এই বছর আর দেখা যাবে না নায়িকাকে। স্বামী নিক জোনাসের সঙ্গে প্রিয়ঙ্কাকে দেখার অপেক্ষায় থাকেন অনুরাগীরা। কিন্তু এই বছর নাকি আর তেমনটা দেখা যাবে না।

কেন দেখা যাবে না? যদিও নিশ্চিত করে প্রিয়ঙ্কার তরফে এই বিষয়ে কিছু ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে, এই সময়ে নাকি আরও কিছু কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী। তাই এই বছর নাকি ‘মেট গালা’র লাল গালিচায় হাঁটতে দেখা যাবে না অভিনেত্রীকে। বেশ কিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়ঙ্কা। বিদেশের কাজ যেমন রয়েছে, তেমনই আবার এস এস রাজামৌলির ‘বারাণসী’ ছবির শুটিংও রয়েছে। সব মিলিয়ে ২০২৬ সালটা খুবই ব্যস্ততার মধ্যে কাটবে নায়িকার। এই সব হিসাবনিকাশই করছেন প্রিয়ঙ্কার অনুরাগীরা।

শোনা যাচ্ছে, আন্টার্কটিকায় ‘বারাণসী’ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। অনেক দিন আগে থেকেই ২০২৬ সালের মে মাসের প্রথম সপ্তাহ অন্য কাজের জন্য ‘বুক্‌ড’ হয়ে গিয়েছিলেন নায়িকা। যা কোনও ভাবেই নাকি এদিক-ওদিক করা সম্ভব নয় অভিনেত্রীর পক্ষে। তাঁর ঘনিষ্ঠমহলে আলোচনা এমনটাই।

উল্লেখ্য, ২০১৭ সালে প্রথম ‘মেট গালা’য় অভিষেক হয় প্রিয়ঙ্কার। সে বার তাঁর পরনে ছিল র‌্যাল্‌ফ লরেনের তৈরি একটি ট্রেঞ্চ কোট। তাঁর সঙ্গে ছিলেন নিক জোনাস। পরের বছর তাঁরা বিয়ে করেন। সে বছর ‘মেট গালা’য় প্রিয়ঙ্কার পরনে ছিল লাল ভেলভেটের গাউন। ২০১৯ সালে অভিনেত্রীর ‘কেজ লুক’ নিয়ে বিস্তর চর্চা হয়। ২০২৩ সালে ভ্যালেন্টিনো কোটিওরের তৈরি কালো স্যাটিনের গাউন পরেছিলেন প্রিয়ঙ্কা। এই বছরে নতুন সাজে নায়িকার দেখা মিলবে কি না সেটাই দেখার অপেক্ষা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার

রাজশাহী নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার