ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

সরকারে অনেক মুড সুইং হয়: হাসনাত আব্দুল্লাহ

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ০৫:২৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ০৫:২৬:৫৩ অপরাহ্ন
সরকারে অনেক মুড সুইং হয়: হাসনাত আব্দুল্লাহ ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও এমপি হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের সরকারে অনেক মুড সুইং হয়। সরকার আসলে কে এটা বোঝা যাচ্ছে না।

রোববার (৩ মে) সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এনসিপি আয়োজিত জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বক্তব্যে সরকারের দুর্বলতা স্বীকার করা হয়েছে উল্লেখ করে হাসনাত বলেন, তখন নির্বাচন হওয়ার জন্য সংস্কার প্রস্তাব মেনে নেওয়া হয়েছিল। এটা এক ধরনের ভণ্ডামি। এখন নির্বাচন হয়ে যাওয়ার পর জনগণের কথা আর গুরুত্ব পাচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, আমদানি নির্ভর জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে যেতে হবে। জ্বালানি বিষয়ক কমিটি থেকে দেখেছি, সরকারের অনেক আমলা বিভিন্ন কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করে।

হাসনাত বলেন, আইনমন্ত্রী সত্য চেপে গিয়ে অসত্যকে কাব্যিক আকারে প্রকাশ করেছে। প্রত্যেক নাগরিক ও প্রতিষ্ঠান প্রতারিত অনুভব করছে। আমাদের আবারো ঐক্যবদ্ধ হতে হবে।

এছাড়াও কোনো ব্যক্তি যাতে সিস্টেমে ঢুকে শেখ হাসিনা না হয়, এই সিস্টেমের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক