ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম-রুবেলা টিকাদান বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময় তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ প্রচন্ড তাপপ্রবাহে ঝরছে কাঁচা আম সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, এক সদস্য আটক গরমে হাঁসফাঁস করছে মানুষ লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায়

৩৯ বছর বয়সেও দারুণ ঝলক দেখালেন সের্হিও রামোস

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৩:৩৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৩:৩৪:৩৬ অপরাহ্ন
৩৯ বছর বয়সেও দারুণ ঝলক দেখালেন সের্হিও রামোস ছবি: সংগৃহীত
শক্তি-সামর্থ্যে দুই দলের তুলনাই চলে না। বিশ্বের শীর্ষ ক্লাবগুলির একটি ইন্টার মিলান, এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলা দল তারা। সেখানে বিশ্ব ফুটবলের মানচিত্রে মন্তেরেই এফসিকে খুঁজে পাওয়া কঠিন। মেক্সিকোর লিগেও এখন তারা আছে সাত নম্বরে। কিন্তু অসম সেই দুই দলের মাঠের লড়াই শেষ হলো সমতায়।

ক্লাব বিশ্বকাপের ‘ই’ গ্রুপে ইন্টার মিলান ও মন্তেরেই এফসির ম্যাচ ড্র হয় ১-১ গোলে।

ম্যাচজুড়ে দাপট ছিল অবশ্য প্রত্যাশিতভাবেই ইন্টার মিলানের। বল নিয়ন্ত্রণে রাখার লড়াইয়ে তারা এগিয়ে ছিল অনেকটা (৬২ শতাংশ)। গোলে শট নেয় ১৫টি। কিন্তু আক্রমণ খুব গোছানো ও ধারাল ছিল না। স্রেফ ২টি ছিল লক্ষ্যে। মন্তেরেই ১১ বার বল গোলে তাক করে স্রেফ একটি লক্ষ্যে রাখতে পারে। সেটিই তাদেরকে এনে দেয় একটি পয়েন্ট।

ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে ম্যাচের ২৫তম মিনিটে এগিয়ে যায় মন্তেরেই। কর্নার থেকে দারুণ হেডে গোল করেন রামোস।

৪২তম মিনিটে লাউতারো মার্তিনেসের গোলে সমতায় ফেরে ইন্টার।

৭৮তম মিনিটে দারুণ একটি সুযোগ হারান সেই মার্তিনেসই। বক্সের ভেতর ফাঁকায় বল পেলেও উড়িয়ে মারেন তিনি গোলবারের ওপর দিয়ে।

৯০ মিনিট শেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নাটকীয় জয়ের সুবর্ণ সুযোগ পেয়েছিল মন্তেরেই। বিপজ্জনকভাবে বক্সে ঢুকে শট নেট কলম্বিয়ান মিডফিল্ডার নেলসন দেওসা। অল্পের জন্য বাইরে গিয়ে তা লাগে সাইডনেটে।

এই ম্যাচ দিয়েই যাত্রা শুরু হলো দুই দলের নতুন কোচের। সিমোনে ইনজাগির বিদায়ের পর ইন্টার মিলানের কোচ এখন ক্রিস্তিয়ান কিভু। মৌসুমের শুরুটা বাজে হওয়ার পর মন্তেরেই ক্লাবও বদল আনে কোচিংয়ে। তাদের দায়িত্বে এখন দমেনেক তোরেন্ত ফন্ত। স্প্যানিশ এই কোচ দীর্ঘদিন পেপ গুয়ার্দিওলার সহকারী ছিলেন বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটিতে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট

তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট