ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্ত পারের পর সিবিপি'র হেফাজতে আটক শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা রাণীশংকৈলে পিআইওকে মারধর মামলার প্রধান আসামি গণনঅধিকর পরিষদ নেতা মামুন গ্রেপ্তার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ হাম প্রতিরোধে মাঠে যুবদল নেতা রফিকুল ইসলাম রবি, সচেতনতা কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধি বিএমডিএ'র বিভিন্ন চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করলেন উপদেষ্টা রাশেদ আল মাহমুদ ও রেহান আসাদ ফ্লোরিডায় বাংলাদেশি নারী ইয়াসমিনের হত্যাকারীকে ‘পশু’ বললেন ট্রাম্প চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় যুবকের কবজি বিচ্ছিন্ন: ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার সলঙ্গায় যৌথ অভিযানে অবৈধ জ্বালানি জব্দ, দুইজনকে কারাদণ্ড পহেলা বৈশাখ উদযাপনে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বিজিবি অভিযানে বিপুল মাদক জব্দ, কারবারিরা পলাতক নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৪৫ বিলিয়ন ডলার হার্ট অ্যাটাকের আতঙ্ক বাড়ছে রোজ! যাপনে ৯টি পরিবর্তন আনা দরকার বাবা-মায়ের বিচ্ছেদ দেখে প্রেমে ভয় পান নোরা! পেন্টাগনে হেগসেথ ও ড্রিসকলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব তীব্রতর নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহী মহানগর মহিলা দলের পূর্ণমিলনী শিশু অসুস্থ হলে যে দোয়া পড়বেন উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা এপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগ অস্বীকার মেলানিয়া ট্রাম্পের

৩৯ বছর বয়সেও দারুণ ঝলক দেখালেন সের্হিও রামোস

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৩:৩৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৩:৩৪:৩৬ অপরাহ্ন
৩৯ বছর বয়সেও দারুণ ঝলক দেখালেন সের্হিও রামোস ছবি: সংগৃহীত
শক্তি-সামর্থ্যে দুই দলের তুলনাই চলে না। বিশ্বের শীর্ষ ক্লাবগুলির একটি ইন্টার মিলান, এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলা দল তারা। সেখানে বিশ্ব ফুটবলের মানচিত্রে মন্তেরেই এফসিকে খুঁজে পাওয়া কঠিন। মেক্সিকোর লিগেও এখন তারা আছে সাত নম্বরে। কিন্তু অসম সেই দুই দলের মাঠের লড়াই শেষ হলো সমতায়।

ক্লাব বিশ্বকাপের ‘ই’ গ্রুপে ইন্টার মিলান ও মন্তেরেই এফসির ম্যাচ ড্র হয় ১-১ গোলে।

ম্যাচজুড়ে দাপট ছিল অবশ্য প্রত্যাশিতভাবেই ইন্টার মিলানের। বল নিয়ন্ত্রণে রাখার লড়াইয়ে তারা এগিয়ে ছিল অনেকটা (৬২ শতাংশ)। গোলে শট নেয় ১৫টি। কিন্তু আক্রমণ খুব গোছানো ও ধারাল ছিল না। স্রেফ ২টি ছিল লক্ষ্যে। মন্তেরেই ১১ বার বল গোলে তাক করে স্রেফ একটি লক্ষ্যে রাখতে পারে। সেটিই তাদেরকে এনে দেয় একটি পয়েন্ট।

ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে ম্যাচের ২৫তম মিনিটে এগিয়ে যায় মন্তেরেই। কর্নার থেকে দারুণ হেডে গোল করেন রামোস।

৪২তম মিনিটে লাউতারো মার্তিনেসের গোলে সমতায় ফেরে ইন্টার।

৭৮তম মিনিটে দারুণ একটি সুযোগ হারান সেই মার্তিনেসই। বক্সের ভেতর ফাঁকায় বল পেলেও উড়িয়ে মারেন তিনি গোলবারের ওপর দিয়ে।

৯০ মিনিট শেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নাটকীয় জয়ের সুবর্ণ সুযোগ পেয়েছিল মন্তেরেই। বিপজ্জনকভাবে বক্সে ঢুকে শট নেট কলম্বিয়ান মিডফিল্ডার নেলসন দেওসা। অল্পের জন্য বাইরে গিয়ে তা লাগে সাইডনেটে।

এই ম্যাচ দিয়েই যাত্রা শুরু হলো দুই দলের নতুন কোচের। সিমোনে ইনজাগির বিদায়ের পর ইন্টার মিলানের কোচ এখন ক্রিস্তিয়ান কিভু। মৌসুমের শুরুটা বাজে হওয়ার পর মন্তেরেই ক্লাবও বদল আনে কোচিংয়ে। তাদের দায়িত্বে এখন দমেনেক তোরেন্ত ফন্ত। স্প্যানিশ এই কোচ দীর্ঘদিন পেপ গুয়ার্দিওলার সহকারী ছিলেন বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটিতে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত