ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

চাঁদপুরে গ্রাম পুলিশ সদস্যের ঘরে মিললো ২০ বস্তা সরকারি চাল

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৩:৩১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৩:৩১:১৮ অপরাহ্ন
চাঁদপুরে গ্রাম পুলিশ সদস্যের ঘরে মিললো ২০ বস্তা সরকারি চাল ছবি: সংগৃহীত
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নে স্বপন সাহা নামের এক গ্রাম পুলিশ সদস্যের বাড়ি থেকে ২০ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে স্থানীয়রা।

বুধবার (১৮ জুন) সকালে ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থিত স্বপন সাহার বসতঘর থেকে এসব চাল উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গেল কয়েকদিন ধরে স্বপন সাহা কয়েকজনের কাছে চাল বিক্রি করছিলেন। এরই ধারাবাহিকতায় সকালে একজনকে তার বাড়ি থেকে চাল নিয়ে বের হতে দেখে স্থানীয়রা তার বাসায় ঢুকে তল্লাশি করে। এ সময় সেখান থেকে ৫০ কেজি ওজনের নয়টি বস্তা, ৩০ কেজি ওজনের পাঁচটি বস্তা এবং ১২টি খালি বস্তা উদ্ধার করেন স্থানীয়রা। সবশেষ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জাবেদ হোসেনকে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে চালগুলো জব্দ করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।

এ বিষয়ে অভিযুক্ত স্বপন সাহা বলেন, চালগুলো ভিজিএফের। এগুলো কিনেছি। আমার নামের কয়েকটি কার্ডও আছে।

ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব বলেন, ঈদুল আযহা উপলক্ষে ২ হাজার ১২৮ টি ভিজিএফের কার্ড আসে। ১৬৮ কার্ডে ১৫০ কেজি করে দেওয়ার কথা রয়েছে। যা ইউনিয়ন পরিষদের সচিব, রশিদ মেম্বার ও গ্রাম পুলিশ সদস্য স্বপন সাহা বিতরণ করার কথা রয়েছে। এখন এসে শুনি চালগুলো স্বপনের ঘরে পাওয়া গেছে।

ইউএনও ইবনে আল জাবেদ হোসেন বলেন, ঘটনাস্থলে এসে চাল জব্দ করে ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যানকে তদন্ত কমিটি গঠন করে ২ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের