ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীর মোহনপুরে উদ্দীপন এনজিওর আয়োজনে শিক্ষা বিষয়ক সেমিনার রুয়েটে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে বিকল্প জ্বালানি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ রাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের মতবিনিময় সভা রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাসিক প্রশাসকের অভিনন্দন নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা রাজশাহীর মোহনপুরে সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা রাজশাহীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৬ রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২২ আগস্ট নন্দীগ্রামে ফুটবল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে দুই যুবকের ছয় মাসের কারাদণ্ড পঞ্চগড়ে পুকুরে বাস উল্টে আহত ১৯ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের কোটচাঁদপুরে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল যুবকের ভাসমান লাশ চুরির সময় চিনে ফেলায় স্কুল অধ্যক্ষকে কুপিয়ে হত্যা, দশম শ্রেণির দুই ছাত্র গ্রেপ্তার কিমের হাতে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা রয়েছে, দাবি ট্রাম্পের পুঠিয়ার ঝলমিলয়া হাটে চিংড়ি বড় দেখাতে জেলি, ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা ধামইরহাটে নারীকে শ্বাসরোধে হত্যা, মরদেহে আগুন: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আশুলিয়ায় নিখোঁজের তিন ঘণ্টা পর বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার

এলএসডি গোডাউনের ঢালাই কাজে অনিয়মের অভিযোগ

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ০৪:২৭:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ০৪:২৭:৫৮ অপরাহ্ন
এলএসডি গোডাউনের ঢালাই কাজে অনিয়মের অভিযোগ এলএসডি গোডাউনের ঢালাই কাজে অনিয়মের অভিযোগ
রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলএসডি (লোকাল সাপ্লাই ডিপো) গোডাউনের অভ্যন্তরীণ সড়ক ঢালাই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে| প্রায় ৮৮ লাখ টাকা ব্যয়ে চলমান এই কাজ চলছে বলে জানা গেছে|

স্থানীয় সূত্র জানায়, খাদ্যশস্য মজুদের গুরুত্বপূর্ণ এই গোডাউনের ভেতরের সড়ক ঢালাইয়ে মানসম্মত উপকরণ ব্যবহার করা হচ্ছে না। ফলে কাজ শেষ হওয়ার পর সড়কে দ্রুত ফাটল, ভারী ট্রাক চলাচলে ক্ষতি এবং দীর্ঘমেয়াদে ব্যবহারে ঝুঁকি ˆতরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

কাজের ঠিকাদার মোঃ নফি অভিযোগ অস্বীকার করে বলেন, ঢালাই কাজে ৪ ইঞ্চি পরপর রডের জালি করা হয়েছে| পাথর ব্যবহার করেই কাজ চলছে| নিয়ম মেনেই কাজ করা হচ্ছে।

গোডাউন ইনচার্জ মোঃ মিজান হোসেন বলেন, কাজ দেখাশোনার দায়িত্বে আমি আছি| তবে সার্বিক দোয়িত্বে আছেন আঞ্চলিক রক্ষণাবেক্ষণ অফিসার প্রকৌশলী মোঃ ফিরোজ আহমেদ।

আঞ্চলিক রক্ষণাবেক্ষণ অফিসার প্রকৌশলী মোঃ ফিরোজ আহমেদ বলেন, একদিকে ১০ মিলি ও অন্যদিকে ৮ মিলি রড ব্যবহার করা হচ্ছে| আমরা নিজেরাই কাজ তদারকি করছি| কোনো অনিয়ম হচ্ছে না| প্রয়োজনে কাজের সময় আপনারা উপস্থিত থাকতে পারেন। ঠিকাদার প্রভাব খাটিয়ে বা হুমকি-ধমকি দিয়ে কাজ করছেন, এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, না, এমনটা হচ্ছে না।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা-কর্মচারী সংশ্লিষ্টরা বলছেন, এলএসডি গোডাউন খাদ্যশস্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় এর অবকাঠামোগত কাজের মান নিশ্চিত করা জরুরি্ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮