ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার বিশ্বজুড়ে ৫৬ শতাংশ বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল! মা শ্রীদেবীকে ছাড়িয়ে গেলেন জাহ্নবী

শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৬ ০১:৪৪:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৬ ০১:৪৪:৫০ অপরাহ্ন
শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট
ষষ্ঠ সমাবর্তন ও ৬০ বছর পূর্তিতে হীরক জয়ন্তী উদযাপন করতে চলেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। এ বিষয়ে শনিবার (২ মে) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৫৭তম সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এমন অবস্থায় চলতি বছরের শেষের দিকে আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে সাবেক ও বর্তমান সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবর্তন ও হীরক জয়ন্তী পালন করা হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের গুরুত্ব তুলে ধরে জানানো হয়, রুয়েটে সর্বশেষ ২০১৯ সালের ১ ডিসেম্বর ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। ইতোমধ্যে একাধিক শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডিগ্রি অর্জন করেছেন। প্রতিনিয়ত তাদের মূল সনদপত্রের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে ওই সব শিক্ষার্থীরা যোগাযোগ করছেন। সাময়িক সনদপত্র দিয়ে যে সমস্ত শিক্ষার্থী দেশের বাইরে উচ্চতর ডিগ্রির জন্য আবেদন করছেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকেও মূল সনদপত্র চেয়ে রুয়েট প্রশাসনের কাছে পত্র প্রেরণ করা হচ্ছে। এমন অবস্থায়, ৬ষ্ঠ সমাবর্তন আয়োজন জরুরি হয়ে পড়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর ৬০ বছর পূর্তিতে হীরক জয়ন্তী উদযাপনের বিষয়েও সভায় আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় জানানো হয়, বর্তমান রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৯৬৪ সালে ‘প্রকৌশল মহাবিদ্যালয়, রাজশাহী’ (ইঞ্জিনিয়ারিং কলেজ) নামে যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৯৮৬ সালের ১২ মার্চ তদানীন্তন রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে ১৯৮৬ সালের ১ জুলাই হতে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি’ (বিআইটি), রাজশাহীতে রূপান্তরিত হয়।

পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ২০০৩ সালের ১৯ জুলাই গেজেটে প্রকাশিত ২০০৩ সনের ৩২ নং আইন মোতাবেক প্রকৌশল ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সাথে সঙ্গতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণার আধুনিক জ্ঞান চর্চা ও পঠন-পাঠনের সুযোগ সৃষ্টি এবং সম্প্রসারণের নিমিত্তে বিআইটি, রাজশাহীকে উন্নীত ও রূপান্তরক্রমে ‘রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ (রুয়েট)-এ পরিণত করা হয়। প্রতিষ্ঠানটি রুয়েট নামে ২০০৩ সালের ১ সেপ্টেম্বর হতে কার্যক্রম শুরু করে।

উল্লেখ্য, ২০২৪ সালে প্রতিষ্ঠানটি ৬০ বছরে পদার্পণ করেছে। ইতোমধ্যে এই প্রতিষ্ঠান হতে ডিগ্রি লাভ করে বহু প্রথিতযশা প্রকৌশলী দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত আছেন। এমন অবস্থায়, প্রতিষ্ঠানের নবীন এবং প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে ৬০ বছর পূর্তি উৎসব উদযাপনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এ বিষয়ে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, রুয়েট পরিবারের জন্য আগামী সমাবর্তন এবং হীরক জয়ন্তী উপলক্ষে এলামনাই রিইউনিয়ন একটি অত্যন্ত গৌরবময় ও আনন্দঘন মুহূর্ত হতে যাচ্ছে। এই আয়োজন শুধু আমাদের স্নাতকদের সাফল্য উদযাপনের ক্ষেত্রেই নয়, বরং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে দৃঢ় বন্ধন পুনর্গঠনের এক অনন্য সুযোগ সৃষ্টি করবে। রুয়েট তার গৌরবময় পথচলায় যে উচ্চতায় পৌঁছেছে, তার পেছনে প্রাক্তন শিক্ষার্থীদের অবদান অনেক। আমি আশা করি, এই মহাসমাবেশ আমাদের সবার মধ্যে নতুন প্রেরণা জাগাবে এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। সকলকে এই ঐতিহাসিক আয়োজনের অংশীদার হওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর