ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০২-০৫-২০২৬ ০৯:৪৯:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৬ ০৯:৪৯:০৭ অপরাহ্ন
গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে সম্পূর্ণ বিনামূল্যে ৩ মাস মেয়াদী আইটি প্রশিক্ষণ কর্মসূচির ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার অসীম কুমার, উপ-সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল নার্সিং কলেজ ও গ্লোবাল আইটি, রাজশাহীর চেয়ারম্যান এডভোকেট মো: আরমান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আরিফুল ইসলাম, সহকারী পরিচালক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি), রাজশাহী।

এছাড়াও উপস্থিত ছিলেন কামরুন নাহার ডায়না, প্রকল্প পরিচালক, গ্লোবাল আইটি ও পরিচালক, গ্লোবাল নার্সিং কলেজ, রাজশাহী; ডা: কাওসারুন্নাহার, বিভাগীয় প্রধান, কমিউনিটি মেডিসিন, রাজশাহী মেডিকেল কলেজ এবং রজব আলী খন্দকার, এমডি, গ্লোবাল নার্সিং কলেজ, রাজশাহী। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, প্রশিক্ষক ও শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। আর প্রশিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, মো: ইকবাল কবির, মো: আল ইমরান হৃদয়, মো: আবু সাইদ, মো: আসিফ আহমেদ, সাবরিনা আক্তার শান্তা।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধান অতিথি বলেন, গ্লোবাল আইটির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা দক্ষ জনশক্তি তৈরি হবে। যা দেশ ও দেশের বাইরে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। এছাড়াও বিশেষ অতিথি মো: আরিফুল ইসলাম বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর এবং দক্ষতা অর্জনের মাধ্যমে ঘরে বসেই দেশ-বিদেশে কাজ করার সুযোগ তৈরি হচ্ছে।

তিনি বলেন, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এবং  ডিজিটাল কন্টেন্ট ম্যানেজম্যান্ট-এর মতো কোর্সগুলো বর্তমানে চাকরি ও ফ্রিল্যান্সিং মার্কেটে অত্যন্ত চাহিদাসম্পন্ন।

তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীরা শুধু দক্ষতাই অর্জন করবে না, বরং আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠতে পারবে। বেকারত্ব দূরীকরণ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মো: আরিফুল ইসলাম আয়োজক প্রতিষ্ঠান গ্লোবাল আইটি, রাজশাহী এবং প্রতিষ্ঠানের চেয়ারম্যান এডভোকেট মো: আরমান আলীকে ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি প্রশিক্ষণার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ ও মনোযোগ সহকারে দক্ষতা অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে আয়োজকরা প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক সফলতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার