ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের ​রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকদের অন্যতম দায়িত্ব, মির্জা ফখরুল তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু পাকিস্তানের বালোচিস্তানে বাস খাদে পড়ে অন্তত ৪০ জনের মৃত্যু! সেপটিক ট্যাংক-পরিত্যক্ত কূপ যেন মৃত্যুফাঁদ, ৫ বছরে মৃত্যু ২২৯ ​নগরীর কর্ণহারে দুই গাঁজা-সহ মাদক কারবারি গ্রেফতার-২ চারঘাট সীমান্তে ৫৯ বোতল ভারতীয় মদ জব্দ আরডিএ মার্কেট এলাকায় স্কুটিতে রহস্যময় ডিভাইস, বোমা আতঙ্ক! পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত

রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন

  • আপলোড সময় : ০২-০৫-২০২৬ ০৮:৫৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৬ ০৮:৫৪:৩৬ অপরাহ্ন
রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন
সারাদেশের সাথে আজ ২ মে (শনিবার) রাজশাহীতেও “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রধানমন্ত্রী কর্তৃক সিলেট জেলা স্টেডিয়াম থেকে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানটি রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বড়ো পর্দায় প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, অধ্যাপক নজরুল ইসলাম, আবু সাঈদ চাঁদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, আরডিএর চেয়ারম্যান তুহিনুল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং তাদের উৎসাহ প্রদান করেন।

উল্লেখ্য যে, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টস চালু করা হয়েছে। এ খেলায় ০৮টি ইভেন্টে ১২ থেকে ১৪ বছর বয়সি শিশুরা অংশ গ্রহণ করবেন। ইভেন্টগুলো হচ্ছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতার।

এ প্রতিযোগিতা শনিবার থেকে কাবাডি খেলার মাধ্যমে শুরু হয়ে ০৯ মে পর্যন্ত চলবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ