ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জিয়াউর রহমানে দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

৩ মে মুজাফরাবাদ গণহত্যা দিবস কাল, পটিয়ায় নানা কর্মসূচি

  • আপলোড সময় : ০২-০৫-২০২৬ ০৭:০৭:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৬ ০৭:০৭:৩৪ অপরাহ্ন
৩ মে মুজাফরাবাদ গণহত্যা দিবস কাল, পটিয়ায় নানা কর্মসূচি ৩ মে মুজাফরাবাদ গণহত্যা দিবস কাল, পটিয়ায় নানা কর্মসূচি
চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহাসিক মুজাফরাবাদ গণহত্যা দিবস উপলক্ষে আগামীকাল রোববার (৩ মে) দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হবে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের হামলায় উপজেলার সংখ্যালঘু অধ্যুষিত মুজাফরাবাদ গ্রামে তিন শতাধিক নিরীহ নারী-পুরুষ নিহত হন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মহান মুক্তিযুদ্ধের সময় ৩ মে ভোরে পাকিস্তানি সেনারা চারদিক থেকে গ্রামটি ঘিরে ফেলে। পরে অগ্নিসংযোগ, লুটপাট ও নির্বিচার হত্যাযজ্ঞ চালানো হয়। শিশু, বৃদ্ধ ও নারীরাও ওই হামলা থেকে রেহাই পাননি। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় ওই দিন বহু নারী নির্যাতনের শিকার হন।

দীর্ঘদিন স্থানীয়দের দাবির পর শহীদদের স্মরণে সেখানে কেন্দ্রীয় শহীদ স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয়। প্রতি বছর দিবসটি উপলক্ষে স্মরণসভা, পুষ্পস্তবক অর্পণ ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়। 

এবারও মুজাফরাবাদ সমন্বয় ও বধ্যভূমি সংরক্ষণ পরিষদের উদ্যোগে, পটিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি পালন করা হবে। কর্মসূচিতে রয়েছে শহীদদের স্মরণে শ্রাদ্ধানুষ্ঠান, গার্ড অব অনার, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, স্মরণসভা ও পুরস্কার বিতরণ।

আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ অংশ নেবেন।

মুজাফরাবাদ শুধু একটি গ্রামের নাম নয়, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায়ের স্মারক। ৩ মে দিবসটি স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার জন্য বাঙালির আত্মত্যাগ, বেদনা ও সংগ্রামের ইতিহাস।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত