ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল হাজার স্বপ্ন, হাজার হাসি, হাজার আনন্দের এক নতুন যাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ ফেনীতে ২১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক তানোরে যুবদল নেতার মিলে ১০ লাখ টাকার মালামাল লুট নাইক্ষ্যংছড়িতে ৪ মাসের শিশু অপহরণ, চট্টগ্রাম থেকে উদ্ধার, দম্পতিসহ আটক ২ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার নিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যু তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তানোরে বিএমডিএর সেচ প্রকল্প কৃষি উৎপাদনে বড় ভুমিকা রাখছে 'নিয়ামতপুরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সাফল্য স্কুলের ভবন বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুঠিয়ায় বর্ণাঢ্য র‍্যালি, স্লোগানে মুখর মহাসড়ক বিএনপির সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে ---সিংড়ায় এমপি আনু সিংড়ায় আটা মিল ও ট্রাইসাইকেল বিতরণ রাণীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সলঙ্গায় অটোভ্যান চালক হত্যা মামলার পলাতক সন্দেহভাজন ঢাকায় গ্রেপ্তার

  • আপলোড সময় : ০২-০৫-২০২৬ ০৭:০২:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৬ ০৭:০২:৪২ অপরাহ্ন
সলঙ্গায় অটোভ্যান চালক হত্যা মামলার পলাতক সন্দেহভাজন ঢাকায় গ্রেপ্তার সলঙ্গায় অটোভ্যান চালক হত্যা মামলার পলাতক সন্দেহভাজন ঢাকায় গ্রেপ্তার
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ফুলজোড় নদীর পাড়ে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধারের চাঞ্চল্যকর হত্যা মামলায় পলাতক এক সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকার দারুস সালাম থানার বড়বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. রাসেল (২০)। তিনি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার তেলিজান এলাকার মো. হাসেমের ছেলে।

র‌্যাব জানায়, র‌্যাব-১২ সদর কোম্পানি, সিরাজগঞ্জ এবং র‌্যাব-৪ সিপিসি-১, ঢাকার যৌথ অভিযানে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২১ এপ্রিল ২০২৬ তারিখে সলঙ্গা থানার ফুলজোড় নদীর পাশ থেকে জাহের আলী আকন্দ (৬৫) নামে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে মো. বাবুল আকন্দ বাদী হয়ে সলঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ৩৯৪/৩০২/৩৪ ধারায় নথিভুক্ত করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক