ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

নিয়ামতপুরে 'ভাবিচা গণহত্যা দিবস' পালিত

  • আপলোড সময় : ০২-০৫-২০২৬ ০৬:৫৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৬ ০৬:৫৭:০২ অপরাহ্ন
নিয়ামতপুরে 'ভাবিচা গণহত্যা দিবস' পালিত নিয়ামতপুরে 'ভাবিচা গণহত্যা দিবস' পালিত
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় 'ভাবিচা গণহত্যা দিবস' পালিত হয়েছে। ১৯৭১ সালের ২মে পাকবাহিনীর গুলিতে উপজেলার  ভাবিচা গ্রামের চারজন ব্যক্তি শহীদ হন।

গণহত্যা দিবস উপলক্ষে শনিবার (২ মে) সকালে গ্রামবাসীর উদ্যােগে বিভিন্ন আয়োজনে এ দিবস পালন করা হয়।

সকালে শুরুতেই গ্রামের মন্দির প্রাঙ্গণে চারজন শহীদদের স্মরণে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপরে তাঁদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। সবশেষে  স্মরণ সভা ও গীতা পাঠ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক কিরেন্দ্রনাথ মন্ডল, শিক্ষক সবুজ সরকার, কালিপদ সরকার, দ্বীপ বৈরাগী, আরতী রানী, বিজয়া মন্ডল, ভারতী রানী, শেফালী সাহা, বেবি রানী প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২মে আনুমানিক দুপুর তিনটার দিকে পাকবাহিনী নির্বিচারে গুলি চালিয়ে ভাবিচা গ্রামের চারজন নিরীহ মানুষকে হত্যা করে ও বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। পাকবাহিনীর গুলিতে শহীদ হন কমলা সুন্দরী, ভগিরথ মন্ডল, জগদীশ মহন্ত ও বিমল মহন্ত।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত