ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬ , ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছুটির দিনেও থেমে নেই জনসেবা, মোহনপুরে ইউএনওর দাপ্তরিক ব্যস্ততা রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র, ন্যাটো জোটে নতুন উত্তেজনা নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-২ গোদাগাড়ীতে হাজার ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত সিলেট থেকে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন, রাজশাহীতে ভার্চুয়াল সম্প্রচার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মালেকের জানাজা সম্পন্ন ২নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য ১০টি টিউবওয়েল স্থাপনের ঘোষণা রাসিক প্রশাসকের নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ সিংড়ায় যুবদল নেতা হুমায়ুনের ধান কাটা শ্রমিকদের মাঝে খাবার ও গামছা বিতরণ ৩ মে মুজাফরাবাদ গণহত্যা দিবস কাল, পটিয়ায় নানা কর্মসূচি সলঙ্গায় অটোভ্যান চালক হত্যা মামলার পলাতক সন্দেহভাজন ঢাকায় গ্রেপ্তার নিয়ামতপুরে 'ভাবিচা গণহত্যা দিবস' পালিত শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন পূরণের লক্ষ্যে পীরগঞ্জে খাল পুনঃখনন কাজের উদ্বোধন রাণীনগরে অসহায় নারীর দুই বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে তানোরে প্রশাসনের নির্দেশ লঙ্ঘন করে পুকুর ভরাট

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন পূরণের লক্ষ্যে পীরগঞ্জে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

  • আপলোড সময় : ০২-০৫-২০২৬ ০৬:৫১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৬ ০৬:৫১:৫৫ অপরাহ্ন
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন পূরণের লক্ষ্যে পীরগঞ্জে খাল পুনঃখনন কাজের উদ্বোধন
প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকারভুক্ত প্রকল্প এবং ইজিপিপি কর্মসূচির আওতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রায় ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।

শনিবার দুপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।

এসময় উপজেলা নিবার্হী অফিসার গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন প্রামাণিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদিন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, উপজেলার হাজীপুর ইউনিয়নের  অন্তার ব্রিজ হতে হাতিডোবা ব্রিজ পর্যন্ত প্রায় সাড়ে ১০ কিলোমিটার  খাল পুনঃখনন কাজে ব্যয় ধরা হয়েছে পৌনে ৩ কোটি টাকা। অপর দিকে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ চাপোড়-মছলন্দপুর খাল পুনঃখনন করতে ব্যয় হবে পৌনে ১ কোটি টাকা। এ খাল খননের ফলে স্থানীয় প্রায় ১ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। খনন কাজ শেষ হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে।

সেই সাথে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকরা সেচ সুবিধার মাধ্যমে কৃষিকাজে ব্যাপক সুফল পাবেন বলে জানান স্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন

রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন