ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার কসবা ও কুমিল্লার সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে দুই বগির মাঝে পড়ে যুবকের মৃত্যু

রাণীনগরে অসহায় নারীর দুই বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে

  • আপলোড সময় : ০২-০৫-২০২৬ ০৬:৪৭:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৬ ০৬:৪৭:৩৯ অপরাহ্ন
রাণীনগরে অসহায় নারীর দুই বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে রাণীনগরে অসহায় নারীর দুই বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে
নওগাঁর রাণীনগরে অসহায় এক নারীর প্রায় দুই বিঘা জমির পাকা ধান জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের (প্রতিপক্ষ) বিরুদ্ধে।

শুক্রবার উপজেলার ঝিনা গ্রামের মাঠে এই ধান কেটে নিয়ে যাওয়ার ঘটনাটি ঘটে।

এ ঘটনায় জমির মালিক ভুক্তভোগী নারী সানজিদা শারমিন বাদী হয়ে এনামুল হককে প্রধান বিবাদী করে ১৫ জনের নামে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, নওগাঁ সদর উপজেলার আরজি নওগাঁ মৌলভিপাড়া গ্রামের সানজিদা শারমিন নামে ওই নারীর রাণীনগরের ঝিনা মৌজায় দলিল মূল্যে প্রায় দুই বিঘা (সাড়ে ৬০ শতক) ফসলি জমি রয়েছে। ইরি-বোরো মৌসুমে ওই জমিতে ধান রোপণ করেছিলেন তিনি। এর মধ্যে জমির ধানগুলো পেকে যাওয়ায় ধান কাটার প্রস্ততি নিচ্ছিলেন সানজিদা শারমিন। কিন্তু শুক্রবার ঝিনা গ্রামের প্রভাবশালী এনামুল হকের নেতৃত্বে ১২ থেকে ১৫জন লোক জোর করে জমির পাকা ধানগুলো কেটে নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগী নারী সানজিদা শারমিন বলেন, আমার প্রক্তন স্বামী আমাকে ওই সাড়ে ৬০ শতক জমি লিখে দিয়েছেন। জমিটি আমার দখলে রয়েছে। এবার চলতি ইরি-বোরো ধান রোপণ করেছিলাম। জমির ধান পেকে যাওয়ায় ধান কাটার প্রস্ততি নিচ্ছিলাম। এরই মধ্যে শুক্রবার হটাৎ করে ঝিনা গ্রামের এনামুল হকের নেতৃত্বে ১২ থেকে ১৫জন লোক জোর করে আমার জমির ধানগুলো কেটে নিয়ে গেছে। এতে আমার প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ চেয়ে রাণীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী নারী।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনামুল হক বলেন, জমিটি আমার কেনা। আমি ধান লাগিয়েছি, আমিই কেটেছি। এই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। বিজ্ঞ আদালত যে রায় দিবে আমি সেটা মেনে নিব।

এ বিষয়ে রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, ধান কাটার ঘটনায় এক নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর  নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০

রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০