ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

গুরুদাসপুুরে একাধিক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি

  • আপলোড সময় : ০২-০৫-২০২৬ ০৬:৩০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৬ ০৬:৩০:১২ অপরাহ্ন
গুরুদাসপুুরে একাধিক  ডাকাতির  ঘটনায় আইনশৃঙ্খলার  অবনতি গুরুদাসপুুরে একাধিক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি
নাটোরের গুরুদাসপুর উপজেলার সরকারি কোয়ার্টারে ঢুকে উপ-প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে।

শনিবার (২ মে) শেষ রাতে সংঘটিত এ দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্প্রতি উপজেলার আনন্দনগরে কৃষকদের ছয়টি গরু চুরি হলেও কোন সুরাহা হয়নি। এরআগে পৌর সদরের কামারপাড়া মহল্লার এক হোটেল ব্যবসায়ীর বাসায় একই কায়দায় ডাকাতি হয়। একমাসের মধ্যে তিনটি বড় ডাকাতির ঘটনায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে বলে স্থানীয়রা মনে করেন।

ভুক্তভোগী কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, গভীর রাতে ঘুমন্ত অবস্থায় হঠাৎ মুখ বাধা ৩/৪ জন দুর্বৃত্ত বাসায় ঢুকে অস্ত্রের মুখে প্রথমে আমাদের জিম্মি করে দড়ি দিয়ে বেঁধে রাখে। এরপর আলমারি ও ওয়ার্ডোব ভেঙে নগদ ২০ হাজার টাকা, স্বর্ণালংকার এবং দুটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন ফোন নিয়ে যায়। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘উপজেলা পরিষদের ভেতরে ঢুকে এমন ডাকাতির ঘটনায় সরকারি কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ ও ডিবি সদস্যরা অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম জানান, ‘ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে ডিবি পুলিশও কাজ শুরু করেছে।
জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড