ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

হরমুজে নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নিচ্ছে ইরান

  • আপলোড সময় : ০২-০৫-২০২৬ ০৪:২৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৬ ০৪:২৪:২৮ অপরাহ্ন
হরমুজে নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নিচ্ছে ইরান
 

আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে নিজের নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে জানা গিয়েছে এ তথ্য।

আইআরজিসির নৌবাহিনী কমান্ডের বিবৃতির বরাত দিয়ে প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, “আরব উপসাগর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ইরানি উপকূল অংশের ২ হাজার কিলোমিটার উপকূলরেখার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে আইআরজিসির নৌবাহিনী। শিগগিরই এ ইস্যুতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, “এ পদক্ষেপের লক্ষ্য হলো এই জলরাশিয়কে ইরানের প্রিয় জনগণের জন্য গর্ব ও শক্তির উৎস এবং এ অঞ্চলের জন্য নিরাপত্তা ও সমৃদ্ধির একটি উৎসে পরিণত করা।”

উল্লেখ্য, আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযোগকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথগুলোর মধ্যে একটি। বিশ্বের মোট জ্বালানিপণ্যের ৫ ভাগের একভাগ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত বেশ কয়েক বছর ধরে বিরোধের পর গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল; শুরু হয় ইরান-যুক্তরাষ-ইসরায়েল যুদ্ধ। যুদ্ধের প্রথম দিকেই হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান।

পরে দেশটির ইসরামি প্রজাতান্ত্রিক সরকার জানায়, যুক্তরাষ্ট্র-ইসরায়েল এবং তাদের যেসব মিত্র এই যুদ্ধে দুই দেশকে সহযোগিতা করছে— তাদের জাহাজ হরমুজ দিয়ে চলাচল করলেই হামলা চালানো হবে। তবে যেসব দেশ এ যুদ্ধের বিপক্ষে— তারা সংশ্লিষ্ট ইরানি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এবং তাদের টোল প্রদান করে এই প্রণালি দিয়ে চলাচল করতে পারবে।

হরমুজ প্রণালি দেখভালের দায়িত্বে আছে আইআরজিসি। গত বৃহস্পতিবার এক লিখিত বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছিলেন, হরমুজ প্রণালি ইস্যুতে নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে ইরান।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ