ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

শেরপুরে মৎস্য খামারের পুকুর থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৩:১৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৩:১৪:৪৬ অপরাহ্ন
শেরপুরে মৎস্য খামারের পুকুর থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার প্রতিকী ছবি
শেরপুরের শ্রীবরদীতে মৎস্য খামারের পুকুর থেকে নিখোঁজ দুই কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ জুন) সকালে উপজেলার তাঁতিহাটি ইউনিয়নের বটতলা মৃধাবাড়ি এলাকা থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

একই এলাকার মো. সেলিম মিয়ার মেয়ে সকাল আক্তার (৭) ও স্বপন মিয়ার মেয়ে স্বপ্না খাতুন (৬)। তারা দুজনই স্থানীয় একটি নুরানী মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, শিশু সকাল আক্তারের মা পাশের গ্রাম পূর্ব ছোনকান্দা গুচ্ছগ্রামে কাঁথা শেলাইয়ের কাজ করেন। মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে মায়ের কাছে যাওয়ার সময় পার্শ্ববর্তী স্বপ্নাকেও সঙ্গে নিয়ে যায় শিশু সকাল আক্তার। তখন থেকেই তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পরে স্থানীয়ভাবে অনেক খুঁজেও তাদের সন্ধান না পেয়ে বিকেল থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। পরে বুধবার সকাল ৭টার দিকে বটতলা মৃধাবাড়ি এলাকার একটি মৎস্য খামারে তাদের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, ‘ শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।। তবে তাদের গায়ের পোশাক পাওয়া যাচ্ছে না।’ 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ