ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল

কুষ্টিয়ায় পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব গ্রেফতার

  • আপলোড সময় : ০১-০৫-২০২৬ ১০:১৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৬ ১০:১৯:০৯ অপরাহ্ন
কুষ্টিয়ায় পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব গ্রেফতার কুষ্টিয়ায় পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব গ্রেফতার
কুষ্টিয়ার আলোচিত কথিত পীর শামীম জাহাঙ্গীর হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি রাজীব মিস্ত্রীকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-৫, রাজশাহী ও র‌্যাব-১২, কুষ্টিয়া।

র‌্যাব জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১১টার দিকে রাজশাহীর গোদাগাড়ী থানার থানা রোড এলাকার নাসিম হেয়ার ড্রেসারের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার রাজীব মিস্ত্রী (৩২) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পশ্চিম দক্ষিণ ফিলিপনগর এলাকার গাজী মিস্ত্রীর ছেলে।

মামলার বাদী মো. ফজলুর রহমান (৬৮) নিহত শামীম জাহাঙ্গীরের বড় ভাই। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পশ্চিম দক্ষিণ ফিলিপনগর এলাকার বাসিন্দা।

এজাহার সূত্রে জানা গেছে, নিহত শামীম জাহাঙ্গীর ঢাকা থেকে মাস্টার্স সম্পন্ন করে দীর্ঘদিন শিক্ষকতা করতেন। পরে এলাকায় ফিরে একটি আস্তানা গড়ে তোলেন এবং বিভিন্ন বিতর্কিত ধর্মীয় কার্যক্রম পরিচালনা শুরু করেন। গত ১০ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়।

এর জেরে ১১ এপ্রিল দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে ৪ জন নামীয় আসামিসহ ১৮০ থেকে ২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তি দৌলতপুরের দক্ষিণ ফিলিপনগরে শামীমের আস্তানায় হামলা চালায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা শামীম জাহাঙ্গীর ও তার দুই অনুসারীকে মারধর করে এবং আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহত তিনজনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শামীম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ১৩ এপ্রিল দৌলতপুর থানায় ৪ জনকে নামীয় ও ১৮০-২০০ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি দৌলতপুর থানার মামলা নম্বর ৩৬/১৬২ হিসেবে রুজু করা হয়।

র‌্যাব জানায়, ঘটনার পর ছায়া তদন্তের মাধ্যমে আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করা হয়। এর ধারাবাহিকতায় রাজীব মিস্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজীব মিস্ত্রী ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি