ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

নিয়ামতপুরে মে দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০১-০৫-২০২৬ ১০:০৩:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৬ ১০:০৩:০১ অপরাহ্ন
নিয়ামতপুরে মে দিবস উপলক্ষে শোভাযাত্রা  ও আলোচনা সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে মে দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁর নিয়ামতপুরে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান ও অটোচালক নিয়ামতপুর উপজেলা শাখার আয়োজনে  শোভাযাত্রা  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১ মে) সকালে শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল  উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন  বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা,  ভ্যান ও অটোচালক দলের নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি মো. ইসমাইল হোসেন।  বক্তব্য দেন  নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইছাহাক আলী সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, যুবদল নেতা কাউসারুল ইসলাম রতন, নিয়ামতপুর চারমাথা অটো ও বোরাক সমিতির সভাপতি সামিরুল ইসলাম প্রমুখ। 

মে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন , মে দিবস শুধু শ্রমিকদের অধিকার আদায়ের প্রতীক নয়, এটি দেশের সার্বিক গণতন্ত্র ও ন্যায়ের সংগ্রামের অংশ হিসেবেও বিবেচিত। তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শ্রমজীবী মানুষের দাবি-দাওয়া তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে ১৮৮৬ সালের ১ মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের যে শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন, তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা