ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

রামুতে পাহাড় ধসে যুবকের মৃত্যু

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৩:১০:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৩:১০:৪৬ অপরাহ্ন
রামুতে পাহাড় ধসে যুবকের মৃত্যু ছবি: সংগৃহীত
কক্সবাজারের রামুতে পাহাড় ধসে সিরাজুল হক ওরফে গুরু (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ জুন) ভোরে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানের ছড়া জনু মাতবর পাড়া ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরাজুল হক দক্ষিণ মিঠাছড়ির চাইল্যাতলী এলাকার মোহাম্মদ কালুর ছেলে।

স্থানীয়দের বরাতে ইউএনও জানান, মঙ্গলবার (১৭ জুন) বিকেল থেকে থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে কক্সবাজারে। বুধবার দুপুরেও বৃষ্টি অব্যাহত আছে। ভোরে বৃষ্টির সময় পাহাড়ের পাদদেশে কাজ করছিলেন সিরাজ নামের ওই যুবক। এসময় আকস্মিকভাবে পাহাড়ের মাটি ধসে চাপা পড়ে তার মৃত্যু হয়।

ইউএনও আরও জানান, টানা ভারী বৃষ্টিতে পাহাড়ি এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এসময় পাহাড়ের চূড়া ও পাদদেশে না থাকতে বা কাজ না করতে প্রশাসন এবং জনপ্রতিনিধিরা সতর্ক করার পরেও অনেকে নির্দেশনা না মানায় প্রাণহানির ঘটনা ঘটলো।

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান খোদেশতা বেগম রীনা বলেন, পাহাড়ধসের খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান জানান, মঙ্গলবার বেলা ১২টা হতে বুধবার বেলা ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড হয়েছে ১১২ মিলিমিটার। আরও তিন দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসময় পাহাড় ধসেরও সম্ভাবনা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক