ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

রাজশাহীতে মহান মে দিবস পালিত, শ্রমিকের মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান

  • আপলোড সময় : ০১-০৫-২০২৬ ০৯:৪৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৬ ০৯:৪৫:৩৯ অপরাহ্ন
রাজশাহীতে মহান মে দিবস পালিত, শ্রমিকের মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান রাজশাহীতে মহান মে দিবস পালিত, শ্রমিকের মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান
‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীতেও আজ শুক্রবার মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

সকাল সাড়ে ৮টায় বিভাগীয় শ্রম দপ্তর চত্বরে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাফুজুর রহমান রিটন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তেরখাদিয়াস্থ জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নোস্ট্রি) প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর সকাল ৯টায় নোস্ট্রি সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

রাজশাহী বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শিল্প সম্পর্ক শিক্ষায়তন এবং শ্রম কল্যাণ কেন্দ্র যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাসিক প্রশাসক মো. মাফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. এরশাদ আলী ঈশা, পুলিশ সুপার মো. নাঈমুল হাসান, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মারুফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বিভাগীয় কমিশনার ড. বজলুর রশীদ বলেন, দেশের সব জায়গায় এখনও শ্রমিকদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা সম্ভব হয়নি। শ্রমিকদের নিজেদের পরিবারের অংশ হিসেবে বিবেচনা করে তাদের প্রতি নৈতিক, আইনগত ও ধর্মীয় দায়িত্ব পালন করতে হবে। সঠিক কর্মপরিবেশ নিশ্চিত করা গেলে শ্রমিকদের কাছ থেকে শতভাগ কর্মদক্ষতা পাওয়া সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, শুধু বেতন দিলেই দায়িত্ব শেষ হয় না, শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তার বিষয়েও নজর দিতে হবে। সাম্যের বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

রাসিক প্রশাসক মো. মাফুজুর রহমান রিটন বলেন, শ্রমিকরাই উন্নয়ন ও দেশ গঠনের মূল চালিকাশক্তি। নিরাপদ কর্মপরিবেশ, মর্যাদা এবং ঘাম শুকানোর আগেই ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা গেলে শ্রমের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বিভিন্ন পেশার শ্রমিক, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড