ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা মানুষের জীবনমান উন্নয়নে দৃশ্যমান কিছু করতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ রাজশাহী ডিআইজি শাহজাহানের নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত রাজশাহীতে নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল নগর গঠনে সংলাপ অনুষ্ঠিত

রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন

  • আপলোড সময় : ০১-০৫-২০২৬ ০৮:২৬:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৬ ০৮:২৬:২৮ অপরাহ্ন
রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন
রাষ্ট্র ও জাতি গঠনে শিক্ষার্থীদের পাশাপাশি শ্রমিকদের অবদান সর্বাধিক বলে মন্তব্য করেছেন পবা-মোহনপুর-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রম আইনের আলোকে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে কাজ করা হবে এবং আগামী সংসদে শ্রমিকদের প্রয়োজনীয় বিষয়গুলো অগ্রাধিকার পাবে, যা রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখায় আগেই অন্তর্ভুক্ত করা হয়েছে।

শুক্রবার (১ মে) বেলা ১২টায় রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ হলরুমে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে দিবসটি উপলক্ষে মোহনপুর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় এসে মিলিত হয়।

আলোচনা সভায় এমপি মিলন মোহনপুর উপজেলার কর্মকর্তাদের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, স্থানীয় যেকোনো প্রকল্প বা ঘূর্ণিঝড়ের মতো জরুরি দুর্যোগে বাইরের জনবলের বদলে মোহনপুরের নিজস্ব দক্ষ শ্রমিকদেরই অগ্রাধিকার দিতে হবে। স্থানীয় শ্রমিকদের একটি সুনির্দিষ্ট কাঠামোর আওতায় এনে তাদের কাজে লাগানোর মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে, তেমনি জরুরি মুহূর্তে দ্রুত জনবল নিশ্চিত করাও সম্ভব হবে।

আলোচনা সভা শেষে এমপি শফিকুল হক মিলন ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা খাতের আওতায় খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান, তিল ও মুগ ডালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এবং উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম।

এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজিম উদ্দিন, উপজেলা কৃষকদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম সহ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন