ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান রাজশাহী নগরীতে জলাবদ্ধতা ঠেকাতে দিনরাত কাজ করছে রাসিক শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছুটির দিনেও থেমে নেই জনসেবা, মোহনপুরে ইউএনওর দাপ্তরিক ব্যস্ততা রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র, ন্যাটো জোটে নতুন উত্তেজনা নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-২ গোদাগাড়ীতে হাজার ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত সিলেট থেকে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন, রাজশাহীতে ভার্চুয়াল সম্প্রচার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মালেকের জানাজা সম্পন্ন ২নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য ১০টি টিউবওয়েল স্থাপনের ঘোষণা রাসিক প্রশাসকের নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ সিংড়ায় যুবদল নেতা হুমায়ুনের ধান কাটা শ্রমিকদের মাঝে খাবার ও গামছা বিতরণ ৩ মে মুজাফরাবাদ গণহত্যা দিবস কাল, পটিয়ায় নানা কর্মসূচি

আত্রাইয়ে মহান মে দিবস উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০১-০৫-২০২৬ ০৮:১৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৬ ০৮:১৭:০৩ অপরাহ্ন
আত্রাইয়ে মহান মে দিবস উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত আত্রাইয়ে মহান মে দিবস উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত
"দুনিয়ার মজদুর এক হও" স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস (মহান মে দিবস) ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আত্রাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনস্থ ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা, শোক র‍্যালি ও নবনির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১মে সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে একটি শোক র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর অতিথিবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি তুলে ধরা হয়। নতুন কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও প্রধান উপদেষ্টা আত্রাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন মোঃ তসলিম উদ্দিন সাখিদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আইন বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট শেখ মোঃ মাসুম , সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, আত্রাই উপজেলা শ্রমিক দলের সভাপতি মোতালেব হোসেন, সাধারণ সম্পাদক কামাল হোসেন। উপদেষ্টা মোহাম্মদ ইমান আলী। প্রধান নির্বাচন কমিশনার সবুর খান, সহকারী নির্বাচন কমিশনার আজিজুর রহমান।

আত্রাই উপজেলা বণিক ও মালিক সমিতির সাধারণ সম্পাদক ও আত্রাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা উপদেষ্টা মোঃ মোরশেদ আলম পল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, শ্রমিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ তসলিম উদ্দিন সাখিদার বলেন, মহান মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের এক ঐতিহাসিক মাইলফলক। তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ, তাই তাদের মর্যাদা ও অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সরকার শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়নে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। শেষে তিনি শ্রমিকদের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভাপতির সমাপনী বক্তব্যে সংগঠনের নব নির্বাচিত সভাপতি কাজী মাজেদুল ইসলাম মিমোর বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক ঐতিহাসিক দিন। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পরিশেষে উপস্থিত সকল অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করি, বৈষম্যহীন সমাজ গড়ি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

নগরীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার