ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহারে ৩২ কেজির পাথরের মূর্তি উদ্ধার রাস্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল, গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি তানোরে ১৬০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি, বাবাসহ আটক ৪ রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের জানাযায় রাসিক প্রশাসক রিটন মোবাইল না দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বাঘায় স্ত্রীকে হত্যার পর ‘আজ থেকে আমি মুক্ত’ বলা সেই স্বামী গ্রেপ্তার নিখোঁজের পরদিন মাছের প্রজেক্টে মিললো যুবকের মরদেহ, সন্দেহভাজন আটক রাজশাহীতে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি, নিয়মিত মশা জরিপের দাবি নিউইয়র্কে নতুন মসজিদ ও কমিউনিটি সেন্টার উদ্বোধন পানির ৩৩ ফুট গভীরেও বিদ্যুৎ উৎপাদনে সফল চীনা সোলার প্যানেল জাপানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’, বন্যা ও ভূমিধসের শঙ্কা শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে অন্তরঙ্গ অবস্থায় ছাত্রলীগের ফুলবাবু ধরা হেফজ বিভাগের ছাত্রকে রুমে নিয়ে যান শিক্ষক, ধামাচাপা দিতে মরিয়া ইউপি চেয়ারম্যান বদলগাছীতে হত্যা মামলায় আসামি সাংবাদিক, চেনেনই না বাদী দুর্গাপুর পৌরসভায় মেয়র হিসেবে স্বপনকে চায় তৃণমূল, ক্লিন ইমেজে ভরসা ভোটারদের রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার ॥ হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধার রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা

ডাবলের পথে মুশফিক, সেঞ্চুরিতে চোখ লিটনের

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৩:০৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৩:০৭:০২ অপরাহ্ন
ডাবলের পথে মুশফিক, সেঞ্চুরিতে চোখ লিটনের ছবি: সংগৃহীত
ক্যারিয়ারে ৪২ ফিফটির বিপরীতে ১২ সেঞ্চুরি। আবার সেই ১২ সেঞ্চুরির মাঝে ৭ বার গিয়েছেন দেড়শ পর্যন্ত। মুশফিকুর রহিম টেস্ট ফরম্যাটে দেড়শ রান বা ড্যাডি সেঞ্চুরির সঙ্গে অপরিচিত নন একেবারেই। তবে ডাবল সেঞ্চুরির সঙ্গে সখ্যতা একটু কমই বলা চলে। সবশেষ পাকিস্তানেও আউট হয়েছিলেন ১৯১ রানে গিয়ে। 

গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে আরও একবার ডাবল সেঞ্চুরির দিকে চোখ রাখছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার। আগেরদিন শেষ বিকেলে সেঞ্চুরি পেয়েছিলেন। আজ সেটাকে নিয়ে গেলেন ১৫০– এর ওপারে। বৃষ্টি হানা দেয়ার আগে মুশফিকের স্কোর ১৫৯। 

মুশফিককে বড় রানের পথে সঙ্গ দিচ্ছেন লিটন কুমার দাস। ক্রিজে আসার পর থেকেই খানিকটা ওয়ানডে মেজাজে খেলছিলেন। খানিক আগ্রাসী হতে গিয়ে বিপদে যে পড়েননি তা না। তবে ক্যারিয়ারের ১৮তম ফিফটি ঠিকই তুলে নিয়েছেন। খেলা বন্ধের আগে তার ব্যাট থেকে এসেছিল ৬১ রান। আর দুজনের এই জুটি থেকে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয়েছে ১১৪ রান। 

বাংলাদেশের সংগ্রহটাও তাতে বেশ পুষ্ট। ৪ উইকেট হারিয়ে ৪২৩ রান করেছে ফিল সিমন্স শিষ্যরা। 

এর আগে দিনের শুরুতেই ফিরে যান নাজমুল হোসেন শান্ত। আগের দিন ১৩৬ রানে ড্রেসিংরুমে ফিরেছিলেন শান্ত। এদিন ১৪৮ রানেই ফিরে যান তিনি। আসিথা ফার্নান্দো সকাল থেকেই ভাল সুইং পাচ্ছিলেন। সেই সুইংয়ের পাতা ফাঁদে মিড অনে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ক্যাচ দিয়েছিলেন শান্ত। ড্যাডি সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে থামতে হয় বাংলাদেশ অধিনায়ককে। 

গলে সিরিজের প্রথম টেস্টে অবশ্য বাংলাদেশের শুরুটা এতটা ভালো ছিল না। গতকাল ম্যাচের প্রথম দিনের প্রথম সেশনেই ৩ উইকেট হারাতে হয়েছিল সফরকারীদের। স্বাগতিক শ্রীলঙ্কার হয়ে বাংলাদেশের দুশ্চিন্তা বাড়িয়েছিলেন আসিথা ফার্নান্দো এবং থারিন্দু রত্নায়েকে। এক পর্যায়ে ৪৫ রানে ৩ উইকেটই হারিয়ে ফেলে বাংলাদেশ। 

সেখান থেকে টাইগারদের পথ দেখিয়েছে দুটো দারুণ জুটি। প্রথমে মুশফিক-শান্ত মিলে যোগ করেন ২৬৪ রান। এরপর লিটন এবংমুশফিকের জুটি থেকে এসেছে আরও ১১৪ রান। সবমিলিয়ে গলে একপ্রকার দাপুটে সময়ই পার করছে বাংলাদেশ। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার