ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরে মাচায় তরমুজ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি ​ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, সপ্তাহে দ্বিতীয় ঘটনা প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টারের ইন্তেকাল ‘আমরা ধনী পরিবারের সন্তান নই’! অনিচ্ছা সত্ত্বেও কিছু চরিত্রে রাজি হওয়া প্রসঙ্গে মত ফাতিমার নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ কাজীদের ক্ষমতা শেষ, ভারতে মুসলিমদের বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্ত! তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ ‘গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, শিগগিরই আরও উন্নতি হবে’ সাপে কাটার পর মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ, কনস্টেবল ও তার স্ত্রী গ্রেপ্তার চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই ১৫ হাজার টাকার দলিলে ঘুষ ২ লাখ, কমিশন ২০ হাজার ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা

শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি, সাবেক এমপি লালু

  • আপলোড সময় : ০১-০৫-২০২৬ ০৮:১০:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৬ ০৮:১০:৩০ অপরাহ্ন
শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি, সাবেক এমপি লালু শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি, সাবেক এমপি লালু
শ্রমিক-মালিক ঐক্য গড়ি, দ্রুত বাংলাদেশ গড়ে তুলি এই স্লোগানকে সামনে রেখে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে বনার্ঢ্য র‌্যালী শেষে শ্রমিক সমাবেশ ও ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

সাবেক এমপি লালু বলেন, আমরা বিশ্বাস করি শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি।

তিনি আরো বলেন, শ্রমিকদের হাত যদি সচল না থাকে দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়। এমনকি বিএনপি সরকার শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে সবসময় সোচ্চার। 

তিনি আরো বলেন, সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত।

মহান মে দিবসে শুক্রবার বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর কলোনীতে সংগঠনের কার্যালয়ে শ্রমিক সমাবেশ ও ত্রি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজার রহমানের সভাপতিত্বে এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাজমুল হুদা পপন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপি'র কোষাধক্ষ্য ও জেলা কৃষকদলের সদস্য সচিব এনামুল হক সুমন।

বিশেষ বক্তার বক্তব্য রাখেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়ন এর সভাপতি লিটন শেখ বাঘা। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার ১২নং ওয়ার্ডের সাবেক কমিশনার আলহাজ্ব জহুরুল ইসলাম, বগুড়া শহর শাখার ১২নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আজিজুল রহমান রিপন ও শ্রমিক নেতা শফিকুল ইসলাম। 

সাধারণ সভা বাস্তবায়ন কমিটির আহবায়ক বেলাল মণ্ডল এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সাধারণ সভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রায়হান আলী রানু, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, যুবদল নেতা মিল্টন হোসাইন, ছাত্রদল নেতা মোহতাছিন বিল্লা মুন, স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুল কুদ্দুস কাজী এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন

তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন