ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

শহীদ জিয়া স্মৃতি মহিষবাথান ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ০১-০৫-২০২৬ ০৭:৫৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৬ ০৭:৫৮:৫৩ অপরাহ্ন
শহীদ জিয়া স্মৃতি মহিষবাথান ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়া স্মৃতি মহিষবাথান ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
রাজশাহী নগরীর রাজপাড়া থানার ৫নং ওয়ার্ড যুব সংঘের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি মহিষবাথান ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) বিকেলে মহিষবাথান কলোনী মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার আপ সহ বিভিন্ন পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। হাতের আঙুলে ভোটের কালির দাগ শুকানোর আগেই তিনি কয়েকটি নির্বাচনী প্রতিশ্রুতি প্রাইলট প্রকল্প আকারে বাস্তবায়ন করেছেন। ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ০২ মে বিকাল ৩ টায় সিলেট জেলা স্টেডিয়াম থেকে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানটি দেশব্যাপী একযোগে ভার্চুয়ালি সরাসরি সম্প্রচার করা হবে। তারই ধারাবাহিকতায় রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠানটি প্রদর্শিত হবে। ক্রীড়া অঙ্গনকে উৎসাহ প্রদানের জন্য অনুষ্ঠানটি উপভোগ করার রাজশাহীর ভেন্যুতে আসার আমন্ত্রণ জানাচ্ছি।
 
তিনি আরো বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনের মাধ্যমে জাতীয় পর্যায়ে দক্ষ নতুন খেলোয়াড় তৈরি হবে। আমরা শুধু ক্রিকেট বিশ্বকাপে নয়, আগামীতে ফুটবল, হকি সহ অন্যান্য ক্ষেত্রে বিশ্বকাপের প্রতিযোগিতায় অংশ নিতে চাই। সেইভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম আপেল। অনুষ্ঠানে রাজপাড়া থানা বিএনপি ও ৫নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শহীদ জিয়া স্মৃতি মহিষবাথান ক্রিকেট লীগের ফাইনাল খেলায় মান্নাত সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মহিষবাথান ফাইটারর্স।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা