ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

রুয়েটের তিন বিভাগে BAETE স্বীকৃতি; বৈশ্বিক মানের শিক্ষায় নতুন অগ্রযাত্রা

  • আপলোড সময় : ০১-০৫-২০২৬ ০৭:৪৮:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৬ ০৭:৪৮:৪৫ অপরাহ্ন
রুয়েটের তিন বিভাগে BAETE স্বীকৃতি; বৈশ্বিক মানের শিক্ষায় নতুন অগ্রযাত্রা রুয়েটের তিন বিভাগে BAETE স্বীকৃতি; বৈশ্বিক মানের শিক্ষায় নতুন অগ্রযাত্রা
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) আবারও শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়ের তিনটি শীর্ষ বিভাগ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) এবং পুরকৌশল (CE), ৬ বছরের জন্য BAETE (Board of Accreditation for Engineering and Technical Education) কর্তৃক অ্যাক্রেডিটেশন লাভ করেছে।

সম্প্রতি অনুষ্ঠিত সেক্টোরাল কমিটির বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত অনুমোদিত হয়। জানা গেছে, এই ৬ বছরের মেয়াদের মধ্যে ৩ বছর পর একটি মধ্যবর্তী পুনর্মূল্যায়ন (re-evaluation) অনুষ্ঠিত হবে, যাতে মান বজায় রাখা নিশ্চিত করা যায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা যায়, এবারে মোট চারটি বিভাগ অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করেছিল। এর মধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগও সকল ধাপ সফলভাবে সম্পন্ন করলেও পর্যবেক্ষক দলের চূড়ান্ত মূল্যায়ন প্রতিবেদন দাখিলে বিলম্ব হওয়ায় বিষয়টি সর্বশেষ বৈঠকে উপস্থাপন করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্টদের আশা, আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে অনুষ্ঠিতব্য পরবর্তী বৈঠকে এ বিভাগটিও স্বীকৃতি পাবে।

এই অ্যাক্রেডিটেশন অর্জনের ফলে সংশ্লিষ্ট বিভাগগুলোর শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবে বিবেচিত হবে। এর ফলে শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদনকালে অধিক গ্রহণযোগ্যতা পাবে এবং স্কলারশিপ অর্জনের সম্ভাবনাও বৃদ্ধি পাবে। পাশাপাশি বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে তাদের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হবে।

এছাড়া নিয়মিত মান যাচাই ও কারিকুলাম উন্নয়নের মাধ্যমে শিক্ষার গুণগত মান ধরে রাখার সুযোগ তৈরি হবে। ভবিষ্যতে Washington Accord-এর মতো আন্তর্জাতিক স্বীকৃতি কাঠামোর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হলে, এই অর্জন শিক্ষার্থীদের জন্য বৈশ্বিক কর্মক্ষেত্রে প্রবেশের পথ আরও সহজ করে দেবে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, এই সাফল্য রুয়েটের একাডেমিক উৎকর্ষতার ধারাবাহিকতারই প্রতিফলন এবং এটি অন্যান্য বিভাগগুলোর জন্যও অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার