ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার

  • আপলোড সময় : ০১-০৫-২০২৬ ০৭:৪১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৬ ০৭:৪১:০৩ অপরাহ্ন
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
নিউইয়র্ক সিটির কুইন্সের জামাইকা এলাকায় একটি মসজিদের ইমামের বিরুদ্ধে একাধিক ভুক্তভোগীকে, যার মধ্যে দুইজন ১০ বছর বয়সী মেয়েও রয়েছে, যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ।

তাজুল ইসলাম (৫৫) নামের ওই ব্যক্তিকে সোমবার (২৭ এপ্রিল) রাতে কুইন্স চাইল্ড অ্যাবিউজ স্কোয়াডের গোয়েন্দারা গ্রেপ্তার করে। তাকে জামাইকার ১১৩তম প্রিসিঙ্কটে নিয়ে যাওয়া হয়। অভিযোগ অনুযায়ী, তিনি মসজিদ বিলাল কুইন্স ইসলামিক সেন্টারের ভেতরে এসব অপরাধ সংঘটিত করেন।

পরদিন কুইন্স ক্রিমিনাল কোর্টে তাকে হাজির করা হলে তার বিরুদ্ধে প্রথম ডিগ্রির যৌন নির্যাতনের চারটি অভিযোগ, জোরপূর্বক স্পর্শের চারটি অভিযোগ এবং শিশুর কল্যাণ বিপন্ন করার চারটি অভিযোগ আনা হয়।

অভিযোগপত্র অনুযায়ী, ২১ এপ্রিল বিকেল ৫টা ৩০ থেকে ৬টার মধ্যে তিনি মসজিদের ভেতরে এক ১০ বছর বয়সী শিশুর কাছে গিয়ে তার বুকে হাত দেন এবং উরুর ভেতরের অংশ স্পর্শ করেন। একই ধরনের ঘটনা ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে আরেক ১০ বছর বয়সী শিশুর ক্ষেত্রেও ঘটে।

ঘটনার প্রায় চার ঘণ্টা পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

২৮ এপ্রিল কুইন্স ক্রিমিনাল কোর্টের বিচারক শরিফা নাসের-কুয়েলার -এর আদালতে হাজির হয়ে ইসলাম নিজেকে নির্দোষ দাবি করেন। আদালত তার জামিন ২৫ হাজার ডলার নগদ অথবা ২৫ হাজার ডলার বন্ড নির্ধারণ করেন এবং ভুক্তভোগীদের সুরক্ষায় অস্থায়ী সুরক্ষা আদেশ জারি করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ