ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জিয়াউর রহমানে দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত সিংড়ার চলনবিলে জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

ফুলবাড়ীতে শেষ হয়েছে জ্ঞানের আলো ছড়ানোর তিনদিনের ভ্রাম্যমাণ বইমেলা’র

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ১১:২২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ১১:২২:০৩ অপরাহ্ন
ফুলবাড়ীতে শেষ হয়েছে জ্ঞানের আলো ছড়ানোর তিনদিনের ভ্রাম্যমাণ বইমেলা’র ফুলবাড়ীতে শেষ হয়েছে জ্ঞানের আলো ছড়ানোর তিনদিনের ভ্রাম্যমাণ বইমেলা’র
দিনাজপুরের ফুলবাড়ীতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শেষ হয়েছে জ্ঞানের আলো ছড়ানোর তিনদিনের ভ্রাম্যমাণ বইমেলার।সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত তিনদিন ব্যাপী বইমেলা ছোট-বড় সবার কাছে হয়ে উঠেছিল এক অন্যরকম আকর্ষণের কেন্দ্র। 

সাজানো এই বইমেলায় প্রবেশ করতেই চোখে পড়ে বইয়ের সারি, আর চারপাশে পাঠক-পাঠিকার কৌত‚হলীদের ভিড়। গল্প, উপন্যাস, কবিতা, বিজ্ঞান, ইতিহাস-বিভিন্ন ধরণের প্রায় ১৫০টি প্রকাশনার ১০ হাজারেরও বেশি বই নিয়ে সাজানো হয়েছিল এই ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা ছিল সবার জন্য উন্মুক্ত।

শুধু বই কেনাবেচা নয়, মেলাকে ঘিরে ছিল নানা আয়োজনও। গত বুধবার (২৯ এপ্রিল) মেলার দ্বিতীয় দিনে শিশু-কিশোরদের জন্য অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা। রঙ-তুলিতে আর কণ্ঠের আবৃত্তিতে মুখর হয়ে ওঠে পুরো মেলা চত্বর। 

এদিকে বৈরি আবহাওয়ার মধ্যেও শেষ দিনে এসে মেলায় ভিড় আরও বেড়েছে। কেউ শেষ মুহ‚র্তে পছন্দের বই কিনছেন, কেউবা শুধু বইয়ের গন্ধ আর পরিবেশটুকু উপভোগ করছেন। তিনদিনের এই ছোট আয়োজন যেন ফুলবাড়ীর মানুষকে আবার মনে করিয়ে দিল-বই এখনও জীবনের এক অনন্য সঙ্গী।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৬টায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এই তিনদিনের বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। 

মেলার সমাপণী অনুষ্ঠানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

এ সময় ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির উপজেলা সংগঠক সাংবাদিক মো. আজিজুল হক সরকার, উপজেলা প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমীর মো. হাবিবুর রহমান, ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের গ্রন্থাগার প্রভাষক ও সহ-সংগঠক মো. এন্তেখাব আলম রিপন পমুখ উপস্থিত ছিলেন। 

আয়োজকরা জানান, গ্রামীণ জনপদে বই পৌঁছে দেওয়া এবং পাঠাভ্যাস গড়ে তোলাই এই ভ্রাম্যমাণ বইমেলার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। ডিজিটাল যুগে যখন বই পড়ার অভ্যাস কিছুটা কমে যাচ্ছে, তখন এমন উদ্যোগ নতুন প্রজন্মকে বইমুখী করতে সহায়ক হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। 

এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৪টায় মেলার তিনদিনের বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান। ভ্রাম্যমাণ বইমেলা ইউনিটের সংগঠক মো. রুহোল আমিনের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীরা অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত