ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরহুম আশরাফ আলীর রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিলে ভূমিমন্ত্রী রাজশাহীতে মতিহার থানা দক্ষিণ ছাত্রদলের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২ রাজশাহীতে মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন দিলেন, রাসিক প্রশাসক নাটোরে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার উল্লাপাড়ায় অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, ফরিদপুরে ভিকটিম উদ্ধার ‘শাহরুখের পরিবার আমার নিজের পরিবারের মতো’, আরিয়ানকে নিয়ে কী বললেন ‘প্রেমিকা’ লারিসা? শহীদ কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, অভিনেত্রী আদিতি বললেন স্বস্তি পেয়েছিলাম আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২০ ‘তুমি এটা থামাতে পারবে না’, নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছে ভারতীয়রা ঠাকুরগাঁও জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক সভা অনুষ্ঠিত তানোরে গুচ্ছগ্রামে হামলা বাড়িঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকি রাজশাহীতে গ্রেপ্তার পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ প্রতি থ্যাংকসগিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের ট্রাম্পের নতুন উদ্যোগও আটকালেন দ্বিতীয় বিচারক থ্যাংকসগিভিংয়ে শক্তিশালী ঝড়ের আশঙ্কায় নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা অভিবাসী শিশুদের গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের বর্ণাঢ্য আয়োজনে শতবর্ষ পূর্ণ করল রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল

ইরানে ইসরায়েলি হামলায় ৫ দিনে নিহত প্রায় ৬০০ জন: মানবাধিকার সংস্থা

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৩:০৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৩:০৪:০৫ অপরাহ্ন
ইরানে ইসরায়েলি হামলায় ৫ দিনে নিহত প্রায় ৬০০ জন: মানবাধিকার সংস্থা ছবি: সংগৃহীত
ইরানে গত ৫ দিনে ইসরায়েলের বিমান বাহিনীর গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত ৫৮৫ জন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ হাজার ৩২৬ জন নাগরিক। সূত্র: এপি

বুধবার ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম এপি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ জুন ইরানে ইসরায়েলের অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত রাজধানী তেহরান ও অন্যান্য শহরে নিহত হয়েছেন মোট ৫৮৫ জন। এই নিহতদের মধ্যে ১২৬ জনকে সামরিক এবং ২৩৯ জনকে বেসামরিক হিসেবে শনাক্ত করা হয়েছে।

ইসরায়েলের হামলা শুরুর পরের দিন ১৪ জুন নিহত ও আহতদের একটি পরিসংখ্যান জানিয়েছিল ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছিল, তেহরান ও আক্রান্ত অন্যান্য শহরে ২২৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ হাজার ২৭৭ জন।

যদিও ইরান সংঘাতের ঘটনায় নিয়মিত মৃতের সংখ্যা প্রকাশ করেনি। গত সোমবার প্রকাশিত সর্বশেষ হালনাগাদে মৃতের সংখ্যা ২২৪ জন এবং আহতের সংখ্যা ১২৭৭ জন বলে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্ণাঢ্য আয়োজনে শতবর্ষ পূর্ণ করল রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল

বর্ণাঢ্য আয়োজনে শতবর্ষ পূর্ণ করল রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল