ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাওনা টাকা চাওয়ায় কফির সঙ্গে বিষ মিশিয়ে দেন দুই বন্ধু মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী আটক জ্বালানি খাতে বছরে ৫২ হাজার কোটি টাকা সাশ্রয়ের প্রস্তাব ক্যাবের ইউ গেট আউট ফ্রম দিস রুম, রেগে গিয়ে সিভিল সার্জনকে আইনমন্ত্রী ‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’ কারাগারেই জন্ম-বেড়ে ওঠা, দীর্ঘ ৭ বছর পর অবশেষে মুক্ত বাতাসে মোবাশ্বেরা নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ ধামইরহাটে শিশুকে গাছে আটকে নির্যাতনের অভিযোগ বাড়িতে হামলা-ভাঙচুরের সময় অস্ত্র তাক, ‘গুলি কর’ বলার ভিডিও ভাইরাল স্কুলের টিফিনবক্সে তিন রকমের প্যানকেক! নাটোরে এক মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চাঁপাইনবাবগঞ্জের জেলা হাসপাতালে ডেঙ্গুর পরীক্ষা হয় কিনা জানতে চাওয়ায় নারীর মাথা ফাটাল দালালরা গরম খুন্তির ছ্যাঁকায় শিশু গৃহকর্মীকে নির্যাতন, স্বামী-স্ত্রী রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ শয়তানরাই বিবাহিত পুরুষদের সঙ্গে পরকীয়া করে: তানিশা সিংড়ায় বিলদহর উচ্চ বিদ্যালয়ে "ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি" কর্মসূচির বৃক্ষরোপণ অনুষ্ঠিত একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ০৯:৩৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ০৯:৩৯:৩১ অপরাহ্ন
পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য
রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর একটি গুদামে অগ্নিকাণ্ডে ভোজ্য তেল, ডাল ও চিনিসহ বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় পণ্য পুড়ে গেছে। বুধবার (২৯ এপ্রিল) ভোররাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি পুলিশ জেনেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। টিসিবির পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গুদামে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন নেভাতে কিছুটা সময় লেগেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যদিও বিষয়টি তদন্তাধীন।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে তারা এগিয়ে যান। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে স্থানীয়রাও আগুন নেভানোর কাজে সহায়তা করেন।

ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, আগুনে গলে যাওয়া সয়াবিন তেল গুদামের ভেতরে ছড়িয়ে পড়েছে। পাশাপাশি স্তূপ করে রাখা শত শত বস্তা পণ্য পুড়ে গেছে। তীব্র তাপে গুদামের দেয়াল ও দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিকভাবে কয়েক লাখ টাকার সরকারি মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হলেও, ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টরা জানান, গুদামে সংরক্ষিত পণ্য সাধারণত নিম্নআয়ের মানুষের মধ্যে সরবরাহের জন্য রাখা হয়। ফলে এ ক্ষয়ক্ষতি স্থানীয় সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত