ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ০৯:৩২:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ০৯:৩২:১৮ অপরাহ্ন
রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে  মতবিনিময় সভার আয়োজন রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন
দেশের স্কুল পর্যায়ের (১২–১৪ বছর বয়সী) শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে স্কুল ও মাদ্রাসার ক্রীড়া কার্যক্রমে নতুন ইভেন্ট হিসেবে তায়কোয়ান্দো (কোরিয়ান মার্শাল আর্ট) অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভবিষ্যতে এসব ইভেন্টকে কেন্দ্র করে আন্তঃস্কুল প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর ধারাবাহিকতায় রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে কোরিয়ান ভাষা ও তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে গতকাল ২৯ এপ্রিল ২০২৬ তারিখ, সকাল ১১টায় ARC Global Taekwondo Academy-তে রাজশাহী অঞ্চলের সকল স্কুল ও কলেজের ক্রীড়া শিক্ষকদের নিয়ে একটি মতবিনিময় সভা ও চা-চক্রের আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সহকারী শিক্ষক মো: নাঈম আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এর সহকারী অধ্যাপক মো: সুলতান সামসুদ্দীন সোনা ও সহকারী অধ্যাপক শেফালী সরেন, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এবং কলেজের সহকারী শিক্ষক মো: সবুজ হোসেন, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার কম্পিউটার অপারেশন ম্যানেজার মো: বিপুল হাসান, রাজশাহী বি.বি হিন্দু একাডেমীর সহকারী শিক্ষক মো: নাহিদ হাসান রোকন, রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শরীরচর্চা শিক্ষক মো: জাহাঙ্গীর আলম, রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুলের সহকারী শিক্ষক মো: আশাদুজ্জামান, মেহেরচন্ডী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আল মামুন, শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মু: হাসানুজ্জামান, অগ্রণী বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: দেলোয়ার, রাজশাহী কলেজিয়েট স্কুলের সিনিয়র শিক্ষক (অব:) মো: আ: ছালাম সরকার, রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: রহিমা আখতার জাহান, রিভার ভিউ কালেক্টরেট স্কুলের সহকারী শিক্ষক মো: মাহফুজ রেজা, রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শরীরচর্চা শিক্ষক আবু বক্কর হায়দার, হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আতাউর রহমান এবং শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো: জিয়াউর রহমান।

সভায় তায়কোয়ান্দো প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, বাস্তবায়ন প্রক্রিয়া এবং শিক্ষার্থীদের সম্পৃক্ত করার কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত আয়োজনে বিশেষভাবে যুক্ত ছিলেন প্রফেসর অজিয়ন, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। 

এই কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন আন্তর্জাতিক তায়কোয়ান্দো মাস্টার ও জাতীয় দলের কোচ মোঃ কামরুজ্জামান (চঞ্চল), যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শারীরচর্চা শিক্ষা বিভাগের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ