ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে মা-মেয়ের ওপর কিশোর গ্যাংয়ের হামলা বিয়ের দাবিতে চারদিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন পরকীয়া সম্পর্কের পরিণতি হত্যা, ভারতে পালানোর আগেই ধরা বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ময়মনসিংহে ট্রাপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ০৮:৪০:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ০৮:৪০:৪৪ অপরাহ্ন
মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী
মে দিবস উপলক্ষে বাণী প্রদান করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা)|  তিনি বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের গৌরবোজ্জ্বল ইতিহাসের এক অবিস্মরণীয় দিন।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী বলেন, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে-মার্কেটে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলিবর্ষণের ঘটনা বিশ্ব শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ ঘটনায় বহু শ্রমিক প্রাণ হারান, যা পরবর্তীতে শ্রমিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করে।

জেলা পরিষদের প্রশাসক বলেন, একসময় শ্রমিকদের প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা কাজ করতে হতো এবং তারা মানবেতর জীবনযাপন করতেন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফলেই দৈনিক ৮ ঘণ্টা কর্মদিবস” স্বীকৃতি লাভ করে। সেই ঐতিহাসিক সংগ্রামের স্মৃতিকে ধারণ করেই বিশ্বব্যাপী পহেলা মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হলো শ্রমজীবী মানুষ। তাদের অক্লান্ত পরিশ্রমের ওপরই আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবশ I সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

বাণীতে তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে মালিক ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি।

শেষে তিনি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জেলার উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড