ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ০৮:০৯:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ০৮:০৯:৩৩ অপরাহ্ন
নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় নির্মাণাধীন কাঁচাবাজার মার্কেট এবং নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

বৃহস্পতিবার পরিদর্শনকালে নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দ্রুত সময়ে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের দিক-নির্দেশনা প্রদান করেন রাসিক প্রশাসক। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের সমস্যার কথা শোনেন এবং তা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

এ সময় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার হাতের আঙুলে ভোটের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মোয়াজ্জিমদের জন্য ভাতা প্রদা, খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হয়েছে। তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী আগামী ২ মে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন করবেন।

রাসিক প্রশাসক বলেন, আমি গত ১৫ মার্চ দায়িত্ব নেয়ার পর থেকে নাগরিক সেবা সুনিশ্চিত করতে এবং নগরবাসীর চাহিদা পূরণে দিনরাত্রী কাজ করে যাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতায় আমি রাজশাহীকে শুধু বাংলাদেশে নয়, বিশ্বের মধ্যে অন্যতম একটি সুন্দর নগরীতে পরিণত করতে চাই।  

তিনি আরো বলেন, দ্রুত সময়ে নওদাপাড়া কাঁচাবাজার মার্কেট নির্মাণ সম্পন্ন করে আইন অনুযায়ী বরাদ্দ প্রদান করা হবে। এতে করে সিটি কর্পোরেশনের রাজস্ব আয় বৃদ্ধি পাবে।

এরপর নগরীর শিশু হাসপাতাল এবং বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন পুকুরে সৌন্দর্যবর্ধন কাজ এবং  লক্ষ্মীপুর  এলাকায় নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টারের নির্মাণ কাজ পরিদর্শন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

নওদাপাড়া কাঁচাবাজার মার্কেট পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, নওদাপাড়া বাজার সমিতির সভাপতি আবুুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সহ  স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার