ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ০৭:২৪:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ০৭:২৪:৪৭ অপরাহ্ন
শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নে একটি পারিবারিক কবরস্থানের পাশে পড়ে থাকা পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় তৈরি বন্দুক, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে র‌্যাব-৫, সিপিসি-১ এর সদস্যরা।

র‌্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে র‌্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক টহল দল জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল এবং অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় বের হয়।

অভিযানের ধারাবাহিকতায় বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে স্থানীয় জনগণের মাধ্যমে খবর পাওয়া যায়, শিবগঞ্জ থানার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাবুপুর মিরাটুলি মিয়া পরিবারের পারিবারিক কবরস্থানের পশ্চিম-দক্ষিণ পাশে বাউন্ডারির কোণায় একটি সন্দেহজনক ব্যাগ পড়ে রয়েছে।

খবর পেয়ে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাপড়ের বাজারের ব্যাগটি তল্লাশি করে এর ভেতর থেকে ৮ ইঞ্চি দৈর্ঘ্যের একটি দেশীয় তৈরি বন্দুক, দুটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেন।

পরে সন্ধ্যা পৌনে ৭টায় উদ্ধারকৃত আলামত জব্দ তালিকামূলে জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাব জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড