ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক পরিচয়ে অটোচালকের টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার ​মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ বাঘায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু! চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-৭ রাজশাহীতে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুলে কৃতি শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার বিএনপির ৬ নেতাকে বেধড়ক পেটাল আ.লীগ পর্দা উঠছে আজ; বিশ্বকাপের মঞ্চে কে কবে গাইবেন ইরানে আজ রাতে ‘খুব কঠোর আঘাত’ হানবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প মান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রভার ‘আই লাভ ইউ’ বেলুন ঘিরে নতুন জল্পনা ভারত ও বাংলাদেশের মানুষের স্বপ্ন অভিন্ন: ভারতীয় নতুন হাইকমিশনার নীরব ঘাতকের মতো শরীরে বাসা বাঁধতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু বলৎকারে রাজি না হওয়ায় ছাত্রকে হত্যার চেষ্টা ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিহত ফ্যামিলি কার্ডে বিশাল বরাদ্দ, ভাতা বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশ্বকাপের সেরা ১০ কিংবদন্তির তালিকা প্রকাশ ভ্যাপসা গরমে রাতে শোয়ার আগে কী কী করলে স্বস্তিতে ঘুমোতে পারেন

রোদে পুড়ে ফিরেই কি স্নান করছেন? অজান্তেই ডেকে আনছেন বিপদ

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ০২:২৯:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ০২:২৯:৩৭ অপরাহ্ন
রোদে পুড়ে ফিরেই কি স্নান করছেন? অজান্তেই ডেকে আনছেন বিপদ ফাইল ফটো
রোদে পুড়ে বা ভ্যাপসা গরমে ঘেমে বাইরে থেকে ফিরেই এক ছুটে স্নানঘরে ঢুকে পড়া আমাদের অনেকেরই চিরকালীন অভ্যেস। মনে হয়, এক বালতি ঠান্ডা জল মাথায় ঢাললেই শরীরের সব ক্লান্তি আর জ্বালা নিমেষে উধাও হয়ে যাবে। কিন্তু এই আরামদায়ক অভ্যেসটাই আপনার শরীরের জন্য ডেকে আনতে পারে মারাত্মক বিপদ।

রোদে পুড়ে ফিরলে শরীরের ঠিক কী অবস্থা থাকে?
যখন আমরা দীর্ঘক্ষণ চড়া রোদে বা ভ্যাপসা গরমে বাইরে থাকি, তখন আমাদের শরীর স্বাভাবিকভাবেই নিজের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার আপ্রাণ চেষ্টা করে। এই বিশেষ সময়ে শরীরের ভেতরে বেশ কিছু পরিবর্তন ঘটে:

রক্তনালির প্রসারণ: শরীরের জমে থাকা অতিরিক্ত তাপ বাইরে বের করে দেওয়ার জন্য রক্তনালিগুলো প্রসারিত হয়।
হৃদস্পন্দন বৃদ্ধি: শরীরের কোর টেম্পারেচার বা অভ্যন্তরীণ তাপমাত্রা স্বাভাবিক রাখতে হৃদস্পন্দনের গতি বা পালস রেট অনেকটাই বেড়ে যায়।
অতিরিক্ত ঘাম: ঘাম নির্গত করার মাধ্যমে শরীর নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করে।
গবেষণা বলছে, এই অবস্থায় শরীর যখন নিজের ভেতরের তাপমাত্রা সামলাতে ব্যস্ত, তখন হঠাৎ করে ঠান্ডা জলের সংস্পর্শ শরীরে এক ধরণের 'শক' তৈরি করে। এর ফলে হিট স্ট্রোক, হিট এক্সহশন, মাংসপেশিতে খিঁচ ধরা এমনকি হার্টের ওপর মারাত্মক চাপ সৃষ্টি হতে পারে।

কেন সঙ্গে সঙ্গে স্নান করা ঝুঁকিপূর্ণ?
চিকিৎসকদের ব্যাখ্যা, বাইরে থেকে ফিরেই স্নান করলে শরীরের ওপর যে ধকল পড়ে, তা আপনার রক্তচাপ ও হৃদযন্ত্রের ওপর সরাসরি প্রভাব ফেলে। এর প্রধান ঝুঁকিগুলি হল:

১. রক্তনালির হঠাৎ সংকোচন: গুরুগ্রামের ফোর্টস হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ উদগীথ ধীর ব্যাখ্যা করেছেন যে, "রোদে তেতে আসা শরীরের ওপর হঠাৎ ঠান্ডা জল পড়লে তা উপরিভাগের রক্তনালিগুলোকে নিমেষে সঙ্কুচিত করে দেয়। একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ভ্যাসোকনস্ট্রিকশন। এর ফলে রক্ত সঞ্চালনে বাধা তৈরি হয় এবং রক্তচাপ বা ব্লাড প্রেসার হুট করে বেড়ে গিয়ে হার্টের ওপর বড়সড় চাপ সৃষ্টি করে।"

২. মাল্টি-অর্গান স্ট্রেস: দিল্লির ফোর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সঞ্জয় ভার্মা-র মতে, "অতিরিক্ত গরম শরীরকে কেবল ক্লান্তই করে না, এটি হার্ট, মস্তিষ্ক এবং কিডনির ওপর বহুমুখী চাপ সৃষ্টি করে।" এই অবস্থায় তাপমাত্রার আকস্মিক পরিবর্তন শরীর সহ্য করতে পারে না।

৩. অজ্ঞান হয়ে যাওয়ার ঝুঁকি: রক্তচাপের এই আকস্মিক হেরফের এবং স্নায়ুতন্ত্রের ওপর চাপের কারণে মাথা ঘোরা, ঝিমঝিম করা বা হঠাৎ করে স্নানঘরেই অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

কতক্ষণ অপেক্ষা করবেন?
বাইরে থেকে ফেরার পর শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা স্থিতিশীল হতে কিছুটা সময় লাগে। তাই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, অন্তত ১৫ থেকে ৩০ মিনিট অপেক্ষা করা প্রয়োজন। এই সময়টুকু শরীরকে দিন তার স্বাভাবিক তাপমাত্রা বা বেসলাইন টেম্পারেচারে ফিরে আসার জন্য। সরাসরি এসি-তে না ঢুকে পাখার তলায় কিছুক্ষণ বসে বিশ্রাম নেওয়া বুদ্ধিমানের কাজ। এমনকী সন্ধেবেলায় অফিস থেকে ফিরেও বসে কিছুক্ষণ ঠান্ডা হয়ে তারপর স্নান করুন।

স্নানের আগে ও পরে সুস্থ থাকতে যা করবেন

সরাসরি স্নান না করে নিচের ধাপগুলো মেনে চলতে পারেন: জল পান: প্রথমেই খুব ঠান্ডা জল না খেয়ে ঘরোয়া তাপমাত্রার জল অল্প অল্প করে পান করুন। এটি শরীরকে ভেতর থেকে ঠান্ডা করবে।
ঘাম মুছে নিন: শরীর থেকে ঘাম শুকোতে দিন। একটি সাধারণ গামছা বা ভেজা তোয়ালে দিয়ে শরীরের ঘাম মুছে নিতে পারেন। এতে ত্বকের তাপমাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হবে।
স্বাভাবিক বাতাস: এসি-র বদলে ফ্যান বা জানলার স্বাভাবিক হাওয়ায় শরীরকে জুড়োতে দিন।
ঈষদুষ্ণ জলের ব্যবহার: যদি সম্ভব হয়, একদম ঠান্ডা জলের বদলে ঈষদুষ্ণ বা স্বাভাবিক তাপমাত্রার জলে স্নান করুন। এতে শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়া ধাক্কা খায় না।
কাদের সবথেকে বেশি সতর্ক হতে হবে?

বয়স্ক ব্যক্তি: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা কমে যায়, তাই বয়স্কদের ক্ষেত্রে এই ঝুঁকি অনেক বেশি।
হৃদরোগী: যাঁদের হার্টের সমস্যা বা রক্তচাপের ওষুধ চলে, তাঁদের জন্য এই হুট করে স্নান করা প্রাণঘাতী হতে পারে।
শিশু: শিশুদের ত্বক ও শরীর অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তাঁদের ক্ষেত্রেও ১৫-২০ মিনিট অপেক্ষা করা জরুরি।
মনে রাখবেন, স্নান আপনাকে আরাম দেয় ঠিকই, কিন্তু সঠিক সময় আর তাপমাত্রার সামান্য ভুলেই তা বড় বিপদের কারণ হতে পারে। তাই রোদে পুড়ে ফেরার পর একটু ধৈর্য ধরুন, শরীরকে থিতু হতে দিন, তারপর স্নান সারুন। এমন কী সন্ধেবেলায় ফিরেও এই অভ্যাস বজায় রাখুন। সুস্থ থাকার জন্য এইটুকু সময় ব্যয় করা আপনার জীবনের জন্য অপরিহার্য।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন