ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর...

টানা ২০ ম্যাচে জয়! শিরোপার আরও কাছে আল নাসের

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ০২:০৯:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ০২:০৯:২৮ অপরাহ্ন
টানা ২০ ম্যাচে জয়! শিরোপার আরও কাছে আল নাসের ছবি: সংগৃহীত
ম্যাচ ছিল মন্থর। লড়াই এগচ্ছিল ধীর গতিতে। গোলশূন্য ফলাফলই অবধারিত বলে মনে হচ্ছিল। ঠিক সেই সময় পার্থক্য গড়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর গোলে এগিয়ে যায় আল নাসের। শেষদিকে ব্যবধান বাড়িয়ে তিন পয়েন্ট নিশ্চিত। সব মিলিয়ে টানা ২০তম জয় ছিনিয়ে লিগ শিরোপার খুব কাছাকাছি পৌঁছে গেল দলও।

প্রথম ৭৫ মিনিটে দুই শিবিরের কেউই স্পষ্ট সুযোগ তৈরি করতে পারেনি। ম্যাচের গতি ছিল নিয়ন্ত্রিত। রক্ষণে ভুল কম, আক্রমণের স্রোতও সীমিত। এই পরিস্থিতিতে কর্নার থেকে আসে মোড় ঘোরানো মুহূর্ত। জোয়াও ফেলিক্সের ভাসানো বলে নিখুঁত হেড রোনাল্ডোর। সোজা জালে। গোলকিপারের সেভ করার কোনও সুযোগ ছিল না। গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি আল নাসেরের হাতে চলে আসে।

পিছিয়ে পড়ে আক্রমণে মরিয়া হয়ে ওঠে আল আহলি। কিন্তু কোনও কিছুই কাজে লাগাতে পারেনি। উল্টোদিকে শেষ মুহূর্তে আরেকটি কর্নার থেকে ব্যবধান বাড়ায় আল নাসের। নেপথ্যে কিংসলি কোমান। শক্তিশালী শটে করেন দ্বিতীয় গোল। যার সুবাদে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত। এর ফলে শীর্ষে ব্যবধান আরও বেড়েছে। গুটিকয়েক ম্যাচ বাকি। পরিস্থিতি এখন পুরোপুরি আল নাসেরের নিয়ন্ত্রণে।

এই মরসুমে লিগে রোনাল্ডোর গোলসংখ্যা ২৫। টানা তিন মরসুমে ২৫ বা তার বেশি গোল করার নজির গড়লেন। সাম্প্রতিক সময়ে পর্তুগিজ মহাতারকার ফর্ম আরও ধারালো। শেষ কয়েকটি খেলায় নিয়মিত গোল করছেন। সর্বোচ্চ গোলদাতার লড়াইয়েও তিনিই এগিয়ে। ক্লাব ও দেশের হয়ে মোট গোলসংখ্যা পৌঁছেছে ৯৭০-এর কাছাকাছি। হাজার গোলের মাইলফলক এখন হাতের নাগালে।

টানা ২০টি জয় শুধু পরিসংখ্যান নয়, ধারাবাহিকতার প্রমাণ। লিগে প্রতিপক্ষদের থেকে স্পষ্ট এগিয়ে আল নাসের। গতরাতের জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে ব্যবধান বেড়ে দাঁড়াল দুই অঙ্কে। বাকি ম্যাচগুলোতে বড় কোনও ভুল না হলে শিরোপা প্রায় নিশ্চিত। চলতি মরসুম জুড়ে রোনাল্ডোর প্রভাব স্পষ্ট। গোল, নেতৃত্ব, ম্যাচে প্রভাব—সব মিলিয়ে তিনি এখনও দলের প্রধান মুখ। শেষ কয়েকটি ম্যাচ এখন শুধু আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়াতে পারে। তবে সেই সিলমোহর দিতে আরও কিছুদিন বাকি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার