ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়া কলম ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান মোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ফ্রান্সের ফেত দ্য লা মিউজিক উৎসবে তরুণীদের মাদক খাইয়ে ধর্ষণ যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে সম্মত, হরমুজ সংকট সমাধানে কাতারে বৈঠক নজিরবিহীন গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, তাপপ্রবাহে বাড়ছে মৃত্যুর আশঙ্কা রাম কাপুরকে বিছানায় শোওয়ার বোল্ড অফার শ্রেয়ার! কোয়েল মল্লিকের ইস্তফা ঘিরে জল্পনা, আমেরিকায় পরিবারের সঙ্গে ছুটিতে অভিনেত্রী রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উপলক্ষে গণবিজ্ঞপ্তি নগরীর কাশিয়াডাঙ্গায় বিপুল পরিমান ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আবুল গ্রেফতার জাপান ম্যাচের আগে বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন ভিনিসিয়াস, বিশ্বকাপে খেলতে পেরে স্বপ্নপূরণ হয়েছে ব্রাজ়িল ফুটবলারের রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত ঘুমন্ত স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে দিলেন স্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে গলা কেটে হত্যা, চাপাতি-ছুরিসহ স্ত্রী গ্রেপ্তার নোয়াখালীতে শিশুকে ধর্ষণচেষ্টা মাদরাসাশিক্ষকের, জুতার মালা পরিয়ে ঘোরালো জনতা প্রেমিকের সহায়তায় সাবেক স্বামীকে জিম্মি করলেন তরুনী বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঘাসিগ্রামে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা মালেকের

রাণীশংকৈলে প্রাকৃতিক দূর্যোগে ফসলের ব্যাপক ক্ষতি: চলছে নিরুপনের কাজ

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৬ ০২:০২:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ০২:০২:৪৩ অপরাহ্ন
রাণীশংকৈলে প্রাকৃতিক দূর্যোগে ফসলের ব্যাপক ক্ষতি: চলছে নিরুপনের কাজ রাণীশংকৈলে প্রাকৃতিক দূর্যোগে ফসলের ব্যাপক ক্ষতি: চলছে নিরুপনের কাজ
দেশের বিভিন্ন এলাকাসহ ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টি ও দমকা ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে গিলাবাড়ি গ্রামে বজ্রপাতে ২টি গবাদিপশুর ও ২৬ এপ্রিল রবিবার পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নে রশিদুল ইসলামের স্ত্রী লাবনী আকতার (৩৫) কোষাডাঙ্গীপাড়ার আকবর আলীর ছেলে ইলিয়াস আলী(৩৭) মৃত্যু হয়েছে।

বিশেষ করে কৃষিখাতে এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। মাঠের ভুট্টা গাছ নুয়ে পড়েছে, অনেক ক্ষেতের ফসল মাটিতে লুটিয়ে নষ্ট হয়ে গেছে। পাশাপাশি কলা, মরিচ, টমেটোসহ বিভিন্ন শাকসবজি ও আমের বাগানেও মারাত্মক ক্ষতি হয়েছে।

অন্যদিকে, জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় সূত্রে জানা যায়, ঝড়ে ২৪৪টি পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ আংশিক ভাবে ক্ষতির শিকার হয়েছে।

বিদ্যুৎ বিভাগের তথ্যমতে, ঝড়ের কারণে প্রায় ২৮টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। গাছের ডালপালা ভেঙে পড়ে ৩৮২টি স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।

এদিকে, ক্ষতি গ্রস্থ কৃষকদেরা পুনরায় ঘুরে দাঁড়াতে পারেন এজন্য দ্রুত সরকারি সহায়তা ও প্রণোদনার দাবি জানিয়েছেন বিএনপি সম্পাদক আল্লামা ওয়াদুদ নুর আলিফ। 

এ প্রসঙ্গে কৃষি কর্মকর্তা শহীদুল ইসলামের সঙ্গে কথা বলে জানা গেছে, আকস্মিক এই দুর্যোগে অনেকের মৌসুমি ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এতে করে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এবং সামনে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভ’ট্টা খরিপ-১ মাটিতে নুয়ে পড়েছে ৪০ হেক্টর,গ্রীস্মকালিন পেঁয়াজ ০.২৮ টমেটো০.৬৫ হেক্টর,আম ৩৭৫,মরিচ ৪২ লিচু ৩.৫০ কলা ৫ হেক্টর জমিতে ক্ষয় ক্ষতির প্রাথমিক প্রতিবেদন তৈরি করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার