ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

চারঘাটে স্বামীকে পিটিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ১০:৪৯:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ১০:৪৯:৫৮ অপরাহ্ন
চারঘাটে স্বামীকে পিটিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চারঘাটে স্বামীকে পিটিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের
রাজশাহীর চারঘাট উপজেলায় এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করার পর তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার দিনগত গভীর রাতে উপজেলার সরদহ রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার দুপুরে চারঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী দম্পতি ট্রেন ও স্টেশনে পপকর্ণ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। অভিযোগে বলা হয়েছে, ঘটনার সময় তাদের বিক্রির টাকাও ছিনিয়ে নেওয়া হয়।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে প্রতিদিনের মতো পপকর্ণ বিক্রির জন্য ওই দম্পতি বাড়ি থেকে বের হন। দিনভর বিভিন্ন স্টেশনে বিক্রি শেষে রাত প্রায় ১টার দিকে ঢাকাগামী ঢাকা মেইল ট্রেন থেকে সরদহ স্টেশনে নামেন তারা। পরে স্টেশনসংলগ্ন একটি চায়ের দোকানে বসে খাবার খাচ্ছিলেন।

এ সময় উপজেলার হলিদাগাছী জাগিরপাড়া গ্রামের আশরাফুল ইসলাম (৩৫) লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে| প্রথমে স্বামীকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়। পরে তার কাছ থেকে পপকর্ণ বিক্রির টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী স্বামী জানান, হামলাকারীর হাতে ছুরি দেখে প্রাণভয়ে তিনি সেখান থেকে পালিয়ে যান। পরে অভিযুক্ত তার স্ত্রীকে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও জানান, হামলার সময় চিৎকার করলেও আশপাশে কেউ এগিয়ে আসেনি। প্রায় ৪৫ মিনিট পর স্থানীয় কয়েকজন এসে তাকে উদ্ধার করেন। পরে পাশের জঙ্গল থেকে তার স্ত্রীকে উদ্ধার করা হয়| স্থানীয়দের কাছ থেকে অভিযুক্তের পরিচয় জানতে পারেন তিনি।

সরদহ স্টেশনের স্টেশনমাস্টার ইকবাল কবির বলেন, গভীর রাতে স্টেশনের পাশে ঘটনাটি ঘটলেও তাৎক্ষণিকভাবে বিষয়টি তাদের নজরে আসেনি। পরে খবর পেয়ে পুলিশকে জানানো হয়।

জানতে চাইলে চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মালেক বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

ওসি আরও বলেন, ভুক্তভোগী নারীকে প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের (ওসিসি) ওয়ান স্টপ ক্রাইসিস ওয়ার্ডে ভর্তি করা হয়ে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক