ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পেন-আর্জেন্টিনা খেলোয়াড়দের সংঘর্ষ, প্রকাশ্যে এলো আসল কারণ ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাড়ির খুদে সদস্যের জন্য নুডল্‌স কেনার সময়ে কী কী দেখে নেবেন সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ভোর থেকে ফের ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, আরও এক মার্কিন সেনার মৃত্যু গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া

রাণীশংকৈলে দুই দপ্তরের রশি টানাটানিতে ভোগান্তি, ২ মাসেও মেলেনি সেবা

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ১০:০৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ১০:০৯:১১ অপরাহ্ন
রাণীশংকৈলে দুই দপ্তরের রশি টানাটানিতে ভোগান্তি, ২ মাসেও  মেলেনি সেবা রাণীশংকৈলে দুই দপ্তরের রশি টানাটানিতে ভোগান্তি, ২ মাসেও মেলেনি সেবা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দুই সরকারি দপ্তরের সমন্বয়হীনতায় নাগরিক সেবা পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এক সাবেক সেনাকর্মকর্তা। ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রার অফিসের মধ্যে দীর্ঘদিন ধরে চলা রশি টানাটানির কারণে দুই মাসেও মিলছে না প্রয়োজনীয় তথ্য ও সেবা।

জানা গেছে, অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থা খাস জমি বন্দোবস্তের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করে। এর প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান ১২ মাসের গড় মূল্য নির্ধারণ করে সংশ্লিষ্ট অফিসের জারি কারক আতাউর রহমান ও অফিস সহায়ক আহসান হাবিবের মাধ্যমে তা হাতে হাতে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। যাহার স্মারক নং ৩১,৫৫,৯৪৮৬,০০০,০০,০০০,২০; তারিখ ২৪ ফেব্রুয়ারি।

তবে অভিযোগ উঠেছে, নির্দেশনা অনুযায়ী কার্যক্রম এগোয়নি। ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রার অফিসের মধ্যে দায়িত্ব পালনে গড়িমসি ও সমন্বয়হীনতার কারণে
আবেদনটি দীর্ঘদিন ঝুলে আছে| এতে করে সেবা প্রত্যাশী সাবেক সেনাকর্মকর্তাকে দপ্তর দুটির দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে।

এ বিষয়ে অবসরপ্রাপ্ত ˆসনিক কল্যাণ সংস্থার সভাপতি শামসুদ্দিন বলেন,সাব-রেজিস্ট্রার আমাদের বলেছিলেন, ভূমি অফিসের দুজন কর্মকর্তা নিয়ে বিষয়টি বুঝিয়ে দেবেন। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও এখনো কোনো সমাধান হয়নি। প্রতিদিন ‘আজ-কাল’ বলে সময়ক্ষেপণ করা হচ্ছে। তিনি আরো বলেন,সরকার পরিবর্তন হলেও সরকারি কর্মকর্তাদের চরিত্র এখনো বদলায়নি। এ জটিলতার নিরসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

অপরদিকে আদালতে ১৪৪ ধারা মামলার নথি পাওয়ার ৩মাস পেরিয়ে গেলেও উপজেলা নির্বাহি কর্মকর্তার প্রতি ক্ষোভ প্রকাশ করেন উপজেলার খঞ্জনা গ্রামের মেরি সাথী। তিনি আশংঙ্খা প্রকাশ করছেন যথা সময়ে আদালতে প্রতিবেদন না দেওয়ায় রক্তক্ষয়ি সংর্ঘষ হওয়ার সম্ভবনা রয়েছে।

সাব-রেজিষ্টার রেজাউল করিম বলেন, সরকারি যে কোন ধরণের অধিগ্রহন কর্মকান্ডে আমাদের কাছে আসলে সেই মনোনীত ব্যাক্তি কে আমরা দিয়ে দিব। ২মাসেও কাজটি না হওয়া প্রসঙ্গে সাব-রেজিষ্টার বলেন, কাজটি কেন হয় নাই তা আমি একা বলতে পারবো না।

উপজেলা নির্বাহি কর্মকর্তা ও সহকারি কমিশনার ভ’মি খাজিদা বেগম (অতিরিক্ত দায়িত্ব) মুঠোফোনে বলেন, বিষয়টি আমি জানি না। আমাকে আগে অফিসিয়ালি ভাবে জানতে হবে, তারপর বলতে পারবো।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক