ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে ট্রাপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত রাণীশংকৈলে ডোবার পানিতে ডুবে একমাত্র শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার উদ্যোগ সরকারের বিশ্বকাপ জেতা কনিষ্ঠ ১০ খেলোয়াড় সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু অমসৃণ ত্বক, ব্রণ, অবাঞ্ছিত চুল-সহ হাজারো সমস্যা মিটবে সাত প্রযুক্তিতে স্পেন-আর্জেন্টিনা খেলোয়াড়দের সংঘর্ষ, প্রকাশ্যে এলো আসল কারণ ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাড়ির খুদে সদস্যের জন্য নুডল্‌স কেনার সময়ে কী কী দেখে নেবেন সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ভোর থেকে ফের ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, আরও এক মার্কিন সেনার মৃত্যু গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ

তারকা হয়ে ওঠার আগে কেমন ছিল আয়ুষ্মানের জীবন?

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০২:৪৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০২:৪৯:০৯ অপরাহ্ন
তারকা হয়ে ওঠার আগে কেমন ছিল আয়ুষ্মানের জীবন? ছবি: সংগৃহীত
অনেক বলি স্টার আছেন, যারা প্রতিষ্ঠিত হওয়ার আগে প্রতিনিয়ত নিজেদের জীবনের সঙ্গে লড়াই করেছেন। রজনীকান্ত থেকে গোবিন্দা, অনেক তারকার নাম এই তালিকায় উচ্চারণ করা যায়। এমনই একজন অভিনেতা হলেন আয়ুষ্মান খুরানা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আয়ুষ্মানের স্ত্রী তাহিরা জানালেন, একটা সময় এমনও ছিল যখন আম কেনার টাকা পর্যন্ত ছিল না তাদের কাছে।

তাহিরা এবং আয়ুষ্মান, গত ১৭ বছর ধরে বিবাহিত জীবন অতিবাহিত করছেন। বিয়ের পরবর্তী সময় তাদের জন্য ছিল ভীষণ কঠিন কারণ আয়ুষ্মান তখন প্রতিষ্ঠিত অভিনেতা ছিলেন না। বলা ভালো, আয়ুষ্মানের কাছে তখন তেমন আয় ছিল না। তেমন একটি দিনের কথা স্মৃতিচারণ করেন তাহিরা।

অফিসিয়াল পিপলস অফ ইন্ডিয়ার সঙ্গে কথোপকথন চলাকালীন তাহিরা বলেন, ‘আমার বিয়ের জন্য যে টাকা খরচ করা হয়েছিল তা সবটাই আমার সঞ্চয় ছিল। কিন্তু মুম্বইয়ে আমরা যখন সংসার শুরু করি তখন ভীষণ বিপদে পড়তে হয়েছিল আমাদের। আমার কাছে তখন কোনও চাকরি ছিল না। বাড়িতে কীভাবে খাবার আসছে,সব কিছু কীভাবে চলছে সেই দিকে বিন্দুমাত্র খেয়ালও ছিল না ওর।’

তাহিরা বলেন, ‘ফলমূল শাকসবজি কিনতে কিনতে আমার ব্যাঙ্ক ব্যালেন্স ধীরে ধীরে কমে আসছিল। কিন্তু আমি কখনও কারোর কাছে টাকা চাইনি, বাবা মায়ের কাছেও নয়। আমি সব সময় আর্থিকভাবে স্বাধীন থাকতে চেয়েছিলাম কিন্তু এক বছরের মধ্যেই আমার ব্যাঙ্ক ব্যালেন্স শূন্য হয়ে যায়। এমন একটা সময় ছিল যখন আম কেনার টাকা ছিল না আমার।’

একটি দিনের অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে তাহিরা বলেন, ‘একদিন আমাকে আয়ুষ্মান জিজ্ঞেস করেন আমি কেন আম কিনে আনিনি। সেদিন আমি ভীষণ রেগে যাই এবং কাঁদতে শুরু করি। দুদিন ধরে আম কেনা হচ্ছে না সেটা ও খেয়ালই করেনি। সাত-আট মাস ধরে আমরা শুধু কাজ খোঁজারই চেষ্টা করেছি, পুরোটাই নিজেদের সঞ্চয় দিয়েই চলছিল।’

সবশেষে তাহিরা বলেন, ‘আয়ুষ্মান সেদিন আমাকে জিজ্ঞাসা করেন কেন আমি আর্থিক সাহায্য চাইনি ওর থেকে। যাই হোক, ততদিনে ও একজন ডিজে হিসেবে চাকরি পেয়েছিল। পরে ধীরে ধীরে আমাদের অবস্থার উন্নতি হয়।’

প্রসঙ্গত, স্কুলে পড়াকালীনই একে অপরের ভীষণ ভালো বন্ধু হয়ে উঠেছিলেন তাহিরা এবং আয়ুষ্মান। ২০০৮ সালে তারা বিয়ে করেন এবং তাদের দুই ছেলে মেয়ে রয়েছে যাদের নাম বিরাজবীর ও ভারুস্কা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক