ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

রাজবাড়ীর রুপপুরে আরজেবি হেলথ কেয়ারের মেডিকেল ক্যাম্প, হাম-রুবেলা বিষয়ে সচেতনতা সভা

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ০৯:৪৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ০৯:৪৫:৩৮ অপরাহ্ন
রাজবাড়ীর রুপপুরে আরজেবি হেলথ কেয়ারের মেডিকেল ক্যাম্প, হাম-রুবেলা বিষয়ে সচেতনতা সভা রাজবাড়ীর রুপপুরে আরজেবি হেলথ কেয়ারের মেডিকেল ক্যাম্প, হাম-রুবেলা বিষয়ে সচেতনতা সভা
মানবিক উদ্যোগ আরজেবি হেলথ কেয়ার-এর আয়োজনে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকার রুপপুরে গত মঙ্গলবার মেডিকেল ক্যাম্প ও হাম-রুবেলা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে ৩০ জনের বেশি রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন মো. ইউনুস মিয়া। আলোচনায় অংশ নেন বারেক মিয়া এবং আরজেবি গ্রুপের পরিচালক (বিপণন) মো. জাবেদ মিয়া।

চিকিৎসাসেবা প্রদান করেন আরজেবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. রানা ইসলাম। তিনি বলেন, হাম-রুবেলা বর্তমানে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে এবং শিশুরা বেশি ঝুঁকিতে রয়েছে। এ রোগে আক্রান্ত হলে করণীয় সম্পর্কে সচেতন হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, অনিয়মিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিম্নমানের নিত্যপ্রয়োজনীয় পণ্য ব্যবহারের কারণে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

মো. জাবেদ মিয়া বলেন, অনেকেই অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ফার্মেসি থেকে ওষুধ কিনে সেবন করেন, যা ক্ষতিকর। এতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে এবং ভবিষ্যতে ওষুধের কার্যকারিতা কমে যাচ্ছে।

বারেক মিয়া বলেন, দীর্ঘদিন ওষুধ সেবনের কারণে অনেক রোগীর আর্থিক চাপ বাড়ছে। তাই টেকসই ও কার্যকর চিকিৎসাসেবার প্রয়োজন রয়েছে।

সভাপতির বক্তব্যে মোঃ ইউনুস মিয়া বলেন, প্রতিটি বাড়িতে কিছু ঔষধি গাছ থাকা দরকার, যা সর্দি-কাশি, জ্বর ও ব্যথার মতো সাধারণ রোগে উপকারে আসতে পারে। তিনি আরজেবি কর্তৃক মেডিকেল ক্যাম্প আয়োজনকে জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করে এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও বিভিন্ন স্থানে এ ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে।

বার্তা প্রেরক: মো. বাকী বিল্লাহ খান পলাশ
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা