ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের ​রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকদের অন্যতম দায়িত্ব, মির্জা ফখরুল তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু পাকিস্তানের বালোচিস্তানে বাস খাদে পড়ে অন্তত ৪০ জনের মৃত্যু! সেপটিক ট্যাংক-পরিত্যক্ত কূপ যেন মৃত্যুফাঁদ, ৫ বছরে মৃত্যু ২২৯ ​নগরীর কর্ণহারে দুই গাঁজা-সহ মাদক কারবারি গ্রেফতার-২ চারঘাট সীমান্তে ৫৯ বোতল ভারতীয় মদ জব্দ আরডিএ মার্কেট এলাকায় স্কুটিতে রহস্যময় ডিভাইস, বোমা আতঙ্ক! পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ উদ্বোধন

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ০৯:০৭:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ০৯:০৭:৫২ অপরাহ্ন
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ উদ্বোধন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ উদ্বোধন
রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উচ্চগতির স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য প্রফেসর ড. এস.এম আব্দুর রাজ্জাক এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান স্টারলিংক ইন্টারনেট সেবার উদ্বোধন করেন। এসময় ইউনিভার্সিটির নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ইদ্রিস আলীসহ টেকনিক্যাল কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  

আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা ও গবেষণাকে আরও গতিশীল করতে বিশ্ববিদ্যালয়টি স্টারলিংক স্যাটেলাইট সংযোগ স্থাপনের উদ্যো গ্রহণ করেছে।

এসময় উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান বলেন, স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবার মাধ্যমে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটি নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি বলেন, স্টারলিংক হলো একটি স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা, যা বিশ্বের যেকোনো প্রান্তে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ প্রদান করতে সক্ষম। এর মাধ্যমে অনলাইন ক্লাস, গবেষণা কার্যক্রম বিভিন্ন ডিজিটাল কার্যক্রম আরও সহজ ও কার্যকরভাবে পরিচালনা করা যাবে।

স্টারলিংক সংযোগের মাধ্যমে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা সর্বোচ্চ গতিতে আনলিমিটেড ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারবেন। এটি প্রচলিত ব্রডব্যান্ড ইন্টারনেটের পাশাপাশি একটি শক্তিশালী বিকল্প সংযোগ হিসেবে কাজ করবে।

এই উদ্যোগকে ইউনিভার্সিটির  শিক্ষা খাতে প্রযুক্তিগত অগ্রগতির একটি নতুন মাইলফলক হিসেবে ভুমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ