ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে মা-মেয়ের ওপর কিশোর গ্যাংয়ের হামলা বিয়ের দাবিতে চারদিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন পরকীয়া সম্পর্কের পরিণতি হত্যা, ভারতে পালানোর আগেই ধরা বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ময়মনসিংহে ট্রাপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত রাণীশংকৈলে ডোবার পানিতে ডুবে একমাত্র শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার উদ্যোগ সরকারের বিশ্বকাপ জেতা কনিষ্ঠ ১০ খেলোয়াড় সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু অমসৃণ ত্বক, ব্রণ, অবাঞ্ছিত চুল-সহ হাজারো সমস্যা মিটবে সাত প্রযুক্তিতে স্পেন-আর্জেন্টিনা খেলোয়াড়দের সংঘর্ষ, প্রকাশ্যে এলো আসল কারণ ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাড়ির খুদে সদস্যের জন্য নুডল্‌স কেনার সময়ে কী কী দেখে নেবেন সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

রাজশাহীতে নানান আনুষ্ঠানিকতায় দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ০৯:০৩:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ০৯:০৩:৩৬ অপরাহ্ন
রাজশাহীতে নানান আনুষ্ঠানিকতায় দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজশাহীতে নানান আনুষ্ঠানিকতায় দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
নানান আনুষ্ঠানিকতায় রাজশাহীতে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দৈনিক দেশ রূপান্তরের ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে বুধবার রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, জাতীয় নাগরিক পার্টির রাজশাহী মহানগরের সভাপতি মোবাশ্বের আলী, রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলী, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শ.ম সাজু।    

অনুষ্ঠানের প্রধান অতিথি মাহফুজুর রহমান রিটন দেশ রূপান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতায় বিশ্বাসী। আমরা আশা করি সঠিক ও বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম আমাদের সহযোগিতা প্রদান করবেন।

তিনি আরো বলেন, দেশ ও জাতির উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদমাধ্যম সমাজের সঠিক চিত্র তুলে ধরার পাশাপাশি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়। দেশ রূপান্তর সত্যনিষ্ঠ ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে দেশের উন্নয়ন যাত্রায় অবদান রাখবে বলে আশ আশাবাদ ব্যক্ত করেন।
 
রাসিক প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবার সুযোগ দিয়েছেন। আমি দায়িত্ব নিয়েই নাগরিক সেবা সুনিশ্চিত করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আপনারা আমাদের সহযোগিতা করুন। রাজশাহী মহানগরীকে বিশ্ব দরবারে তুলে ধরতে আমরা কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির চেয়ারম্যান হাসান মিল্লাত, মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মঈন উদ্দিন, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল আলিম। স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক আহসান হাবীব অপু।
 
অনুষ্ঠানে প্রবীন সাংবাদিক আব্দুস সবুর, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাসেল মুস্তাফিজ, সাবেক সভাপতি মেহেদী হাসান শ্যামল, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, জুলাই ৩৬ এর মুখ্য সংগঠক ফয়সাল আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
আলোচনা শেষে অতিথিবৃন্দ দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন।  

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক